রেশন বন্টন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। ৭০ লক্ষ টাকা ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী। ইডির জিজ্ঞাসাবাদের পরই এই কথা জানিয়েছেন অভিনেত্রী। যদিও ইডির পক্ষ থেকে ক...
রেশন বন্টন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। ৭০ লক্ষ টাকা ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী। ইডির জিজ্ঞাসাবাদের পরই এই কথা জানিয়েছেন অভিনেত্রী। যদিও ইডির পক্ষ থেকে কোনও উত্তর মেলেনি বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত, গত জুন মাসেই ইডি দুবার তলব করে ঋতুপর্ণা সেনগুপ্তকে। সমযের পরে হলেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিনেত্রী। টানা ৫ ঘন্টা জেরার পরে বাইরে এসে ঋতুপর্ণা জানান, রেশন বন্টন দুর্নীতির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। কিছু প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছিল যা তিনি ইডিকে দিয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চেয়ে ইডিকে চিঠি দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
উল্লেখ্য়, রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার যোগ রয়েছে বলে দাবি ইডির। অভিযুক্তের সঙ্গে কোটি টাকার আর্থিক লেনদেনর যোগ থাকার কথা বলে জানিয়েছে ইডি। এর আগে রোজভ্য়ালি কাণ্ডে সিজিওতে ডেকে পাঠানো হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে।