বাবাকে খুন করেছিল ছেলে। সেই ঘটনায় ছেলেকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল ডায়মন্ড হারবার আদালত।জানা গিয়েছে, ২০২৩ সালের ১৩ ই জুলাই সকালে মগরাহাট থানার মাগুর পুকুর এলাকায় রঘুনাথ মালিক নামের এক যুবক পা...
বাবাকে খুন করেছিল ছেলে। সেই ঘটনায় ছেলেকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল ডায়মন্ড হারবার আদালত।
জানা গিয়েছে, ২০২৩ সালের ১৩ ই জুলাই সকালে মগরাহাট থানার মাগুর পুকুর এলাকায় রঘুনাথ মালিক নামের এক যুবক পারিবারিক অশান্তির জেরে ধারালো অস্ত্র দিয়ে নিজের বাবা নিধির মালিককে আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানায়। ঘটনায় মগরাহাট থানায় আই পি সি ৩০৪ ধারায় মামলা রুজু করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত ছেলে রঘুনাথ মালিককে।
দীর্ঘ তিন বছর শুনানির পর ২৩ এপ্রিল, ব্রর ডায়মন্ড হারবার ফাস্ট ট্রাক ফুটের বিচারক অনিরুদ্ধ সাহার এজলাসে রায় ঘোষণা করা হয়। অভিযুক্তকে আট বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন বিচারক। মামলাটির শুনানিতে সওয়াল করেন পি পি ইনচার্জ কামাল হাসান সা।