দোলের দিনে মর্মান্তিক ঘটনা। দোল খেলা শেষে গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল চার যুবক। নিখোঁজ চারজনকে খুঁজতে জোর তল্লাশি শুরু করেছে এনডিআরএফ। জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকেলে দোল খেলা শেষে জগদ্দল বি...
দোলের দিনে মর্মান্তিক ঘটনা। দোল খেলা শেষে গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল চার যুবক। নিখোঁজ চারজনকে খুঁজতে জোর তল্লাশি শুরু করেছে এনডিআরএফ। জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকেলে দোল খেলা শেষে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মাদ্রাল গভর্মেন্ট কলোনির বাসিন্দা দুই যুবক এবং তাঁদের এক বোন ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল। তিনজনকে তলিয়ে যেতে স্থানীয় কিশোর ওদেরকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ওই কিশোরও গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়।
জানা গেছে, নিখোঁজ দুই ভাই সৈকত নন্দী (৩২) ও সৌরভ নন্দী (২৭) এবং দীপশিখা দাস রজক (২০)। সবচেয়ে বেদনার বিষয়, ওই তিনজনকে বাঁচাতে গিয়ে গঙ্গার ঝাঁপ মারে স্থানীয় এক কিশোর সৌরভ সরকার। ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা তিনি। বলরাম সরকার ঘাটে গঙ্গায় চারজনের নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিস।
যদিও গতকাল বিকেলে দুর্ভাগ্যজনক ঘটনার পর আজ সকাল পর্যন্ত তল্লাশি অভিযান চালানোর পরেও এখনও পর্যন্ত ওই চারজন নিখোঁজের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে এনডিআরএফ এর বিশেষ টিম ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে নেমে তল্লাশি অভিযান শুরু করে। যদি এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।