এদিন পুরুলিয়ার জয়পুর থেকে বিজেপির এক জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলার মাটি নিয়ে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েন। এবং বলেন, "স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আম...
এদিন পুরুলিয়ার জয়পুর থেকে বিজেপির এক জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলার মাটি নিয়ে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েন। এবং বলেন, "স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো"।
যদিও, এরপর পূর্ব মেদিনীপুরের এক সভা থেকে এই ভ্রম সংশোধন করে নেন যোগী আদিত্যনাথ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "নেতাজি সুভাষচন্দ্র বসু ডাক দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। বিশ্বসভা থেকে বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলো আমি হিন্দু"।
এদিন একাধিক জনসভায় বাংলার মনীষীদের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন যোগী আদিত্যনাথ। রামকৃষ্ণ দেব থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, শদীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের কথা শোনা যায় তাঁর মুখে। সেই সঙ্গে প্রত্যাশিতভাবেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করেন তিনি, "দিদি বলছেন খেলা হবে, আমরা বলছি বিকাশ হবে"।