সাপ ধরার কোনও অভিজ্ঞতা নেই। তবুও মুরগির খাঁচার জালে আটকে থাকা সাপ উদ্ধার করে বস্তায় ঢোকাতে গিয়ে কামড় খেলো যুবক। শুধু তাই নয়, আহত অবস্থাতেই বস্তাবন্দি বিষধর সাপটিকে নিয়ে বনগাঁ হাসপাতালে পৌঁছে যায় দ...
সাপ ধরার কোনও অভিজ্ঞতা নেই। তবুও মুরগির খাঁচার জালে আটকে থাকা সাপ উদ্ধার করে বস্তায় ঢোকাতে গিয়ে কামড় খেলো যুবক। শুধু তাই নয়, আহত অবস্থাতেই বস্তাবন্দি বিষধর সাপটিকে নিয়ে বনগাঁ হাসপাতালে পৌঁছে যায় দেবগড় মাঠপাড়ার বাসিন্দা তাপস বৈরাগী। যদিও খবর পেয়ে হাসপাতালে এসে সাপটিকে উদ্ধার করেন সমাজসেবী বাপ্পা সাহা।
পরিবারের লোকেরা জানিয়েছে, রবিবার সকালে বাড়িতে থাকা একটা মুরগির খাঁচার চারপাশের যে জাল দিয়ে ঢাকা থাকে, সেই জালে একটি সাপ আটকে থাকতে দেখে তাপস। তখন সাপটিকে জাল থেকে ছাড়িয়ে বস্তায় ঢোকাতে গিয়ে হাতে কামড় খায়। এরপর ওটা কি সাপ না জানায় সাপ নিয়ে হাসপাতালে হাজির হয়।
জানা গিয়েছে, ঘটনায় গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবক। স্থানীয়দের দাবি, বিষধর সাপ ধরার কোনও অভিজ্ঞতাই ছিল না ওই যুবকের। শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে সাপ ধরতে গিয়েই এই বিপত্তি। তারপর তড়িঘড়ি সমাজসেবী বাপ্পা সাহা খবর পেয়ে হাসপাতালে এসে সেই সাপটিকে উদ্ধার করে। জানা যায়, সাপটি একটি বিষধর গোখরো সাপ।