Calcutta Television Network

দুর্গা ভক্ত সুভাষচন্দ্র

দুর্গা ভক্ত সুভাষচন্দ্র

3 September 2024 , 11:37:13 am

ছোটবেলা থেকেই দুর্গা-ভক্ত সুভাষচন্দ্র। দুর্গাপুজোর আবহেই তার বড় হয়ে ওঠা। ১৩/১৪বছর অর্থাৎ এত পুরুষ ধরে চলে আসা দুর্গাপুজো বাড়িতে তিনি দেখছে


১৯০৫ সালে বহুভঙ্গ ঘোষনার পরেই দেশে দুর্গাপুজো অন্য রূপ পায়। তখন চলছে স্বদেশী আন্দোলন। পরাধীন দেশ। তখন বিল্পবীদের হাতিয়ার ছিল এই দুর্গোৎসব। সার্বজনীন দুর্গাপুজোর ধারনাটিও শুরু হয় এই সময়ে। মানষের দুর্বিষহ জীবন, খরা, বন্যা, দুর্ভিক্ষে মানুষ জর্জরিত। একমাত্র পরিত্রাতা দুর্গতিনাশিনী দুর্গা।

এই দুর্গাপজো সুভাষচন্দ্র প্রবর্তন করেন সূদুর বার্মায় মান্দালয় জেলে। তখন সুভাষচন্দ্র ঐ জেলে বন্দী ছিলেন পুজো অনুষ্ঠিত হয়েছিল ১৯২৫ সালে। সেইসময় কুখ্যাত কারাগার মান্দালয় জেল ছিল অপরিস্কার আর মশার উপদ্রবে ভর্তি  সমস্ত কয়েদীরা মশার কামড়ে অতীষ্ট। সুভাষচন্দ্র উদ্যেগ নিলেন দুর্গাপুজো করবার তার একমাত্র ধ্যানজ্ঞান ছিল দেশের স্বাধীনতা অর্জন। তাই শক্তিমন্ত্রে উদ্বুদ্ধ করা, জন সংযোগ বৃদ্ধি করার প্রয়োজনে বহু যোগাযোগ ছিল তার।

মান্দালয় জেলে দুর্গাপুজো করতে সুভাষচন্দ্র বদ্ধপরিকর। কিন্তু মান্দালয়ে অর্থ বরাদ্দ নেই। তাহলে স্বপ্ন পূরন হবে কিভাবে! সে সময় অনেক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীরা জেলে ছিল। তাঁদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা করে ফেললেন সুভাষচন্দ্র। নিখুঁত সাংগঠনি ক্ষমতা ছিল তার। পুজোর খরচ টোটাল ৭০০ টাকা। কিন্তু সবটাকা উঠলো না। দরবার করা হলো ইংরেজ সরকারকে। সরকার অর্থ দিতে রাজী হলো না। চললো লড়াই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাড়া এলো এই পদক্ষেপের। ইংরেজ সরকার কয়েদীদের ওপর অত্যাচার চালিয়েও বন্ধ করতে পারলো না আন্দোলন। অবশেষে ইংরেজ সরকার দাবী মানতে বাধ্য হয়।

শুরু হলো মান্দালয় জেলে দুর্গাপুজো। তখনো সুভাষচন্দ্র নেতাজী আখ্যায় ভূষিত হননি। তবে দূর্গাভক্ত সুভাষচন্দ্র রাজনীতি ও ধর্মকে গুলিয়ে ফেলেন নি কখনো । পুজোর মধ্যে দিয়ে সংগঠিত করেছেন মানুষকে। তাদের মধ্যে জাগিয়ে তুলেছিলন জাতিয়তাবোধ। দুর্গাপুজোর আবহে ধরা পড়ে এক দেশপ্রেমিকের অদম্য মনোবল। আর ব্রিটিশ শাসকের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের কাহিনি। এবং দুর্গাপুজোর মধ্যে দিয়ে গনজাগরনের ভাবনা।

দুর্গাভক্ত সুভাষচন্দ্রের আলটিমেট জয় হলো বিশ্বজননী মায়ের আশীর্বাদেই। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN