Calcutta Television Network

রাশি দেখে আংটি পড়লেই জীবন হবে মালামাল... ঝড়ের বেগে আসবে অর্থ! খুলবে ভাগ্য...

রাশি দেখে আংটি পড়লেই জীবন হবে মালামাল... ঝড়ের বেগে আসবে অর্থ! খুলবে ভাগ্য...

10 March 2026 , 12:44:15 pm

আংটি শুধু অলংকার নয়, জ্যোতিষ মতে এটি মানুষের ভাগ্য ও শক্তির উপরও প্রভাব ফেলতে পারে। অনেকেই তামা, লোহা, সোনা বা রুপোর আংটি পরেন, কিন্তু সব ধাতু সবার জন্য সমান শুভ নয়। Zodiac Signs অনুযায়ী নির্দিষ্ট ধাতুর আংটি পরলে জীবনে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রের মতে মেষ রাশির জন্য তামা শুভ। বাম হাতের কনিষ্ঠায় তামার আংটি পরলে সৌভাগ্য বৃদ্ধি পায়।

বৃষ রাশির জাতক-জাতিকারা ডান হাতের মধ্যমায় রুপোর আংটি পরলে উপকার পেতে পারেন।

মিথুন রাশির জন্য তামার আংটি শুভ বলে মনে করা হয়। ডান হাতের কনিষ্ঠায় এটি পরলে কর্মজীবনে উন্নতি হতে পারে।

কর্কট রাশির ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ, তাই ডান হাতের কনিষ্ঠায় রুপোর আংটি পরা ভালো বলে ধরা হয়।

সিংহ রাশির জন্য সোনার আংটি অত্যন্ত শুভ। ডান হাতের অনামিকায় এটি পরলে সাফল্য ও আত্মবিশ্বাস বাড়তে পারে।

অন্যদিকে কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতির জন্য ডান হাতের অনামিকায় প্ল্যাটিনামের আংটি পরার পরামর্শ দেওয়া হয়।

তুলা রাশির জাতকদের জন্য রুপোর আংটি শান্তি ও ভারসাম্য এনে দিতে পারে। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে এটি পরা ভালো।

বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাম হাতের অনামিকায় তামার আংটি পরলে জীবনে ভারসাম্য বজায় থাকে বলে বিশ্বাস।

ধনু রাশির জন্য ডান হাতের তর্জনীতে সোনার আংটি শুভ বলে মনে করা হয়।

মকর রাশির ক্ষেত্রে শনি গ্রহের প্রভাব বেশি থাকায় বাম হাতের মধ্যমায় লোহার আংটি পরা উপকারী হতে পারে।

একইভাবে কুম্ভ রাশির জাতকেরাও লোহার আংটি পরতে পারেন।

আর মীন রাশির জন্য সোনার আংটি অত্যন্ত শুভ বলে ধরা হয়। বাম হাতের অনামিকায় সোনার আংটি পরলে জীবনে সাফল্য ও সমৃদ্ধি আসতে পারে বলে জ্যোতিষীরা মনে করেন।

তবে মনে রাখা দরকার, এগুলি জ্যোতিষশাস্ত্রের বিশ্বাসের উপর ভিত্তি করে বলা হয়। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সব সময়ই ভালো। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN