রাত পোহালেই বাংলার অনেক ঘরেই কার্তিক পুজো হবে। অর্থাৎ, এই বছর ১৭ নভেম্বর সোমবার পালিত হবে কার্তিকপুজো। এই পুজো বাংলায়জুড়ে হইহই করে পালন না হলেও কাটোয়া এবং বাঁশবেড়িয়াতে খুব বড় করে পুজো হয়। শিব ও দুর্গার কনিষ্ঠ পুত্র কার্তিক। কার্তিক মাসের সংক্রান্তির দিনে কার্তিক পুজো করা হয়ে থাকে। অন্যদিকে, জ্যোতিষ শাস্ত্র বলছে, পুজোর দিনে বিশেষ কিছু টাটকা পালন করলে উপকার পাওয়া যাবে। চলুন, তাহলে জেনে নেওয়া যাক এদিন কোন কোন টোটকা করলে ভালো ফল লাভ করা সম্ভব।
১) এই পুজোতে একটা মজাদার নিয়ম আছে। তা হল যাঁরা সদ্য বিয়ে করেছেন তাদের বাড়ির সামনে চাইলে কেউ কার্তিক রেখে আসতে পারে। আসলে কার্তিকে নব দম্পতিরা সন্তানের রূপে পুজো করে। অনেকের ধারণা, কার্তিক পুজো করলে কার্তিক-সম সন্তান লাভ সম্ভব হতে পারে। কারোর বাড়ির সামনে কার্তিক দিলে তাঁকে স্নেহ ভরে পুজো করা উচিত।
২) এদিন কার্তিককে ভোগ স্বরূপ পায়েস দেওয়া যেতে পারে।
৩) এই পুজোতে কার্তিককে জামা, পাঁচটা গোটা ফল ও পাঁচ রকম মিষ্টি নিবেদন করা যেতে পারে।
৪) কার্তিক ঠাকুরকে পুজো করার সময় পাঁচটা ময়ূরের পালক দিয়ে পুজো করতে হয়।
৫) এই পুজোতে স্বামী-স্ত্রী উভয়কেই একসঙ্গে পুজোয় অংশ নিতে হবে।
৬) এই পুজোর প্রসাদ প্রথমে বাড়ির বাচ্চাদের দিতে হয়।