Calcutta Television Network

ট্রেন্ড নয়, ভাগ্য বদলের চাবিকাঠি! জানুন, বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পড়লে কী কী ফল লাভ করা যায়?

ট্রেন্ড নয়, ভাগ্য বদলের চাবিকাঠি! জানুন, বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পড়লে কী কী ফল লাভ করা যায়?

25 November 2025 , 01:35:51 pm

বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুলে আংটি পরা যেন আজকালকার দিনের নতুন ফ্যাশন হয়ে উঠেছে। এমন অনেকেই আছেন যারা আংটি পড়তে ভালোবাসেন। সেটি না পড়লে নাকি তাদের স্বাদটাই অসম্পূর্ণ রয়ে যায়। তবে, এই বৃদ্ধাঙ্গুলের আংটি পরার নেপথ্যেও রয়েছে নাকি জ্যোতিষ শাস্ত্রের অনেক বড় কারণ। জ্যোতিষ শাস্ত্র মতে, এই আঙ্গুলে আংটি পড়ার পিছনে অনেক কিছু নির্ভর করে। কারণ কথাতেই আছে, সবার কপালে সবকিছু সহ্য হয় না। তেমনি সব আঙুলে সব ধরনের ধাতুর আংটি ধারণ করলে তা আদতে সহ্য হয় কিনা চলুন তা জেনে নেওয়া যাক-

 প্রসঙ্গত অনেকেই দেখতে পাওয়া গেছে বুড়ো আঙুলে মূলত রুপোর আংটি পরে। বিগত কয়েক বছর ধরে এই বুড়ো আঙ্গুলে আংটি পরার চল যেন বেড়েছে। তবে এক্ষেত্রে জেনে নিতে হবে বুড়ো আঙুলের উপর আংটি পড়তে গেলে কী কী বিষয় মাথায় রাখা উচিত-

জ্যোতিষশাস্ত্র মতে, রুপো ধাতুটির সঙ্গে চন্দ্র এবং শুক্র গ্রহের সম্পর্ক রয়েছে। রুপোর আংটি ধারণ করার ক্ষেত্রে শুভ ফল পেতে হলে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। তবে মনে রাখবেন, ব্যক্তিগত জন্মছক অনুযায়ী এর ফল ভিন্ন হতে পারে, তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগে একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত।

১) ডানহাতের বুড়ো আঙুলে এই আংটি পড়লে জীবনের অনেক লক্ষ্যপূরণে সহায়তা করে। এমনকি, কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। 

২) আর, বাম হাতের বুড়ো আঙুলে এই আংটি পড়লে জীবনের নানা আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। 

৩) এছাড়াও, যেকোনো কাজে উৎসাহ বাড়ানোর ক্ষেত্রে এই আংটি সহায়তা করে। এমনকি, এই আংটি মাথা ঠান্ডা রেখে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কার্যকরী হয়। 

৪) এই আংটি বুড়ো আঙুলে পড়লে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। 

৫) মাথা থেকে নেতিবাচক চিন্তাকে দূর করে ও পজিটিভ চিন্তা ধারাকে বৃদ্ধি করতে সাহায্য করে। 

৬) কেউ যদি নেতৃত্ব দান করার মতন অবস্থায় থাকেন তাহলে তাঁরা এই আংটি পড়তে পারেন। এক্ষেত্রে নেতৃত্ব দান করতে সুবিধা হয় বলে বিশ্বাস করা হয়। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN