Calcutta Television Network

ঘরের শান্তি নষ্ট করতে পারে ড্রেসিং টেবিলের ভুল দিক: জেনে নিন বাস্তু নিয়ম!

ঘরের শান্তি নষ্ট করতে পারে ড্রেসিং টেবিলের ভুল দিক: জেনে নিন বাস্তু নিয়ম!

16 September 2025 , 06:49:57 pm

আয়না কেবল মুখ দেখার জন্য নয়। বাস্তুশাস্ত্র মতে, আয়নার মাধ্যমে বাড়ির পজিটিভ এবং নেগেটিভ এনার্জি প্রতিফলিত হয়। তাই বাড়ির ঠিক কোন জায়গায় আয়না কিংবা ড্রেসিং টেবিল থাকবে, এই বিষয়টাকে একেবারেই হালকা ভাবে নেওয়া উচিত নয়। আয়না বা ড্রেসিং টেবিল বাড়ির সঠিক জায়গায় না থাকলে নেতিবাচক শক্তি প্রতিফলিত হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাড়ির ঠিক কোনদিকে ড্রেসিং টেবিল রাখা যাবে না। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হল, শোবার ঘরে ড্রেসিং টেবিল এমনভাবে রাখা উচিত নয় যাতে আপনার বিছানা সরাসরি আয়নায় দেখা যায়। বাস্তু মতে, আয়নার প্রতিফলন ঘুমের ব্যাঘাত ঘটায় এবং স্বামী-স্ত্রীর সম্পর্কের ওপরও খারাপ প্রভাব ফেলতে পারে।

ড্রেসিং টেবিল রাখার সঠিক ও ভুল দিক:

ভুল দিক:

১) দক্ষিণ-পশ্চিম দিকে নয়: এই দিকটি সম্পর্কের জন্য ভালো নয় বলে মনে করা হয়। এই দিকে আয়না থাকলে তা নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে।

২) দক্ষিণ দিকে নয়: বাস্তু মতে, দক্ষিণ দিকটি মৃত্যুর দেবতা যমের দিক। তাই এই দিকে মুখ করে ড্রেসিং টেবিল রাখলে তা সমস্যা সৃষ্টি করতে পারে।

৩) শোবার ঘরের দরজার সামনে নয়: ড্রেসিং টেবিল বা আয়না শোবার ঘরের দরজার ঠিক উল্টোদিকে রাখা উচিত নয়। এটি ঘরে প্রবেশকারী ইতিবাচক শক্তিকে বাইরে ঠেলে দেয়।

সঠিক দিক:

১) ড্রেসিং টেবিল রাখার সবচেয়ে ভালো দিক হলো পূর্ব বা উত্তর। এই দিকগুলো ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে।

২) আপনি যদি পূর্ব বা উত্তর দিকে রাখতে না পারেন, তাহলে ড্রেসিং টেবিল এমনভাবে রাখুন যাতে বিছানা সরাসরি আয়নায় প্রতিফলিত না হয়। প্রয়োজনে, ড্রেসিং টেবিলটি বেডরুমের দেওয়ালে এমনভাবে স্থাপন করুন যাতে তা কোণে থাকে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN