জাতকের কুষ্টি বা হরোস্কপে কালের চক্রে বিভিন্ন গ্রহরা বিভিন্ন স্থানে অবস্থান করে। কখনও তারা শুভ যোগ সৃষ্টি করে শুভ ফল দেয়। আবার অশুভ যোগ সৃষ্টি করে অশুভ ফল দেয। কখনও গ্রহরা রাজযোগ সৃষ্টি করে রাজ সম্মান দেয়। তেমনি দুর্যোগ সৃষ্টি করে রাজ দন্ড দেয়। কোন গ্রহ কোথায় কোন বসলে রাজ যোগ সৃষ্টি করে? আজ জানব সেই বিষয়ে।
আজকের আলোচ্য গ্রহ হল রবি। রবি গ্রহের নিজস্ব ঘর হল সিংহ রাশির ঘর অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে পঞ্চম ঘর।যেটা কী না রবির স্বক্ষেত্র। বাংলা বছরে ভাদ্র মাসে কোন জাতকের জন্ম হলে রবি সিংহ রাশিতে অবস্থান করে। বৈশাখ মাসে কোন জাতক জন্মালে রবি অবস্থান করে মেষ রাশিতে। মেষ রাশির ঘর হল রবির তুঙ্গী ঘর। এবার জানব, রবি কোন ঘরে বসলে শুভ যোগ সৃষ্টি হয়? লগ্ন সাপেক্ষে ১ম, ২য়,৪র্থ,৭ম,৯ম ও ১০ম ঘরে শুভ ফল দেয়। রাজ যোগ সৃষ্টি করে সিংহ লগ্ন সাপেক্ষে নবমে অর্থাৎ মেষ রাশিতে। এ ছাড়াও রবি মিথুন রাশিতে বুধের সঙ্গে বসে বুধাদিত্য যোগ সৃষ্টি করে এবং কন্যা রাশিতেও যদি বুধের সঙ্গে অবস্থান করে তাহলেও বুধাদিত্য যোগ হয়। তুঙ্গী রবি ও বুধাদিত্য যোগ যদি শুভ গৃহে অবস্থান করে তবে জাতক রাজতুল্য় সম্মান,গাড়ি, বাড়ি, সামাজিক সম্মান,সকল প্রকার বিদ্যা,ধন,মান, খ্যাতি,যশ,ব্রহ্মজ্ঞান অন্তে কৈবল্য লাভ হয়। রবি পঞ্চম পতি হয়ে রাজ যোগ সৃষ্টি করলে জাতক উচ্চ শিক্ষা অর্থাৎ সরকারী বৃত্তি নিয়ে বিদেশ যাত্রা করে। স্বতন্ত্র চিন্তা ভাবনায় সমাজের মুখ উজ্জ্বল করে। রবি চতুর্থ ও সপ্তম পতি হয়ে তুঙ্গী হলেও জাতক রাজ যোগের ফল লাভ করে। রবি নবমে তুঙ্গী হলে পূর্ণমাত্রায় রাজ যোগের ফল লাভ করে ও জ্ঞান মার্গে বিচরণ করে।
রবি দুর্যোগ সৃষ্টি করলে দুঃখের আর শেষ থাকে না।