Calcutta Television Network

চুনি ধারণ করা কাদের জন্য শুভ? দেখে নিন, জ্যোতিষশাস্ত্র কী বলছে

চুনি ধারণ করা কাদের জন্য শুভ? দেখে নিন, জ্যোতিষশাস্ত্র কী বলছে

22 November 2025 , 12:44:40 pm

কোন রাশির কোন জাতকদের কি ধরনের ধাতু বা রত্ন ধারন করা উচিত তা একমাত্র ঠিকঠাকভাবে বলতে পারে জ্যোতিষশাস্ত্র চর্চা করে এমন ব্যাক্তিরা। কিন্তু, এমন অনেকে রয়েছেন যাঁরা কেবল শখের বশে ভিন্ন ধরণের রত্ন ধারণ করে থাকে। কিন্তু, জ্যোতিষ মতে, এমন করা একেবারেই উচিত নয়। তাতে হিতে বিপরীত হতে পারে। আছে , কেউ কি বলতে পারেন কোন রাশির জাতক-জাতিকারা চুনি ধারণ করতে পারেন। ছিলুন, জেনে নেওয়া যাক-

সিংহ রাশি: এটি সূর্যের নিজস্ব রাশি। তাই সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য চুনী অত্যন্ত শুভ ফলদায়ী। এটি জীবনে সম্মান, শক্তি, আত্মবিশ্বাস এবং সফলতা নিয়ে আসে।

মেষ রাশি: এই রাশির অধিপতি মঙ্গল এবং এটি সূর্যের মিত্র রাশি। মেষ রাশির ক্ষেত্রে চুনী ধারণ করলে ভাগ্যোদয় এবং পেশাগত ক্ষেত্রে উন্নতি হতে পারে।

ধনু রাশি: এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, যিনি সূর্যের মিত্র। ধনু রাশির জন্য চুনী শুভ ফল দেয় এবং খ্যাতি বাড়াতে সাহায্য করে।

বৃশ্চিক রাশি: এই রাশির আবার কিছু নির্দিষ্ট লগ্ন বা দশার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতকদের জন্য চুনি উপকারী হতে পারে।

যদি কোষ্ঠীতে সূর্য গ্রহ দুর্বল বা অশুভ ঘরে অবস্থান করে, তবে চুনী পরা ক্ষতিকারক হতে পারে। কত রতি বা ওজনের চুনী ধারণ করবেন এবং এটি সোনা না অন্য কোনো ধাতুতে বাঁধবেন, তা জ্যোতিষীর পরামর্শে স্থির করা উচিত।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN