যাদের পুরনো রয়েছে তারাই জানেন এই সমস্যা সমাধানের জন্য নিত্য দিনের জীবনে কত কিছুই না করে থাকেন। কিন্তু সঠিকভাবে কোন পদ্ধতি প্রয়োগ করা হয় না বলে, সমস্যা একই জায়গাতে থেকে যায়। এমন সময় রূপচর্চার বিশেষজ্ঞরা বলছেন, আমাদের ডায়েটের মধ্যেই নাকি লুকিয়ে রয়েছে এই সমস্যার সমাধান। সাধারণত রোজকার দিনে ঠিকঠাক ভাবে ডায়েট মেনে চললে ব্রণ সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তবে আগে থেকেই বলে রাখা ভালো এই সমস্যার সমাধান একেবারেই হাতেনাতে পাওয়া যায় না। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কেউ যদি টানা ৩০ দিন সুষম আহার গ্রহণ করে থাকে তাহলে তার ত্বকের জেল্লা বাড়বে। কিন্তু কারোর যদি হাতে একেবারেই সময় না থাকে তখন তার কি করা উচিত? জেনে নেয়া যাক-
ব্রণ কমানোর পানীয়:
ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ব্রণ দূর করতে নিম-লবঙ্গের তৈরি এক বিশেষ পানীয়তে চুমুক দেওয়া যেতে পারে। এই পানীয় আবার রক্তকে পরিশুদ্ধ করার সঙ্গে ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। জানা যাচ্ছে, এই পানীয় কেউ যদি টানা ৭দিন খায় তাহলে সমস্যার সমাধান হতে পারে। এই পানীয় ত্বকের ফোলাভাব কমাতে পারে। এর ফলে, ত্বক উজ্জ্বল ও মসৃণ হতে সাহায্য করে। শরীরে জমে থাকা টক্সিন বের করতে সাহায্য করে এই পানীয়। এখন অনেকের মনেই প্রশ্ন জগতে পারে, কীভাবে তৈরী করবেন এই পানীয়? ৩-৪টে লবঙ্গ সারারাত জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে সেই লবঙ্গ বেটে নিতে হবে। এরই সঙ্গে একমুঠো তাজা নিমপাতা তা বেটে নিতে হবে। এরপর, লবঙ্গ ও নিমপাতার পেস্টকে মধু ও লেবুর রসে মিশিয়ে খাওয়া যেতে পারে। এটি সকালে খালি পেতে খাওয়া যেতে পারে। এর সঙ্গে প্রচুর পরিমাণে জল পান করতে হবে।
একথা কমবেশ প্রায় সকলেরই জানা যে, নিম রক্ত পরিশুদ্ধ করতে কাজে লাগে। আর, লবঙ্গের মধ্যে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি-এর মত উপাদান। আবার লেবুর রসে রয়েছে ভিটামিন সি। মধুর মধ্যেও রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। এই পানীয়ে থাকা সব উপাদানগুলো ডিটক্সিফিকেশনের কাজ করে। এই পানীয় প্রদাহ কমিয়ে ত্বকের সমস্যা দূর করে। এই পানীয় পান করার সঙ্গে স্বাস্থ্যকর খাবার খেতে হবে।