গাজর শীতকালের অন্যতম সবজির মধ্যে একটি। এই সবজি যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো তেমনি ত্বকের যত্নতেও ও নাকি দারুন কাজ করে। গাজরের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং বিটাকারোটিন। এই ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এর মত কাজ করে এবং মানবদেহে ঢুকে ভিটামিন এ'তে রূপান্তরিত হয়ে কাজ করে। গাজরের এই দুই উপাদান আবার একসঙ্গে মিলে ত্বকের পুষ্টি সুরক্ষিত রাখে এবং ত্বকের প্রধাহকে রোধ করে। এক কথা বলে যেতে পারে গাজর ত্বকের সমস্যা কমানোর পাশাপাশি ত্বকের জেলাও বাড়িয়ে তোলে। চলুন তাহলে জেনে নেওয়া যাক গাজরের কোন কোন ধরনের ফেসপ্যাক কেমন ভাবে ত্বকের উপকার করতে পারে?
১) গাজর এবং মধুর ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং বলিরেখা দূর করতে এক জাদুকরী ভূমিকা পালন করে। গাজরে থাকা বিটা-ক্যারোটিন ত্বককে সতেজ রাখে আর মধুর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে ময়েশ্চারাইজ করে। ১ চামচ মধুর সঙ্গে গাজর পেস্ট ভালোভাবে ফেসপ্যাকটি মুখে মেখে মিনিট দশেক রেখে জল দিয়ে ধুয়ে দিতে হবে। এই ফেসপ্যাক যেমন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তেমন প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে। এটি সপ্তাহে ২দিন ব্যবহার করা যেতে পারে।
২) গাজর এবং বেসনের ফেসপ্যাক ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে এবং হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকর। গাজরের ভিটামিন এবং বেসনের ক্লিনজিং গুণাবলী মিলে ত্বককে করে তোলে দাগহীন ও প্রাণবন্ত। ১ চামচ দুধ, ২ চামচ বেসনের সঙ্গে ১ চামচ গাজরের পেস্ট মিশিয়ে একটা ভালো করে ফেসপ্যাক তৈরী করতে হবে। এরপর, সেই প্যাকটিকে ত্বকে ২০ মিনিট মতো লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্রকার ফেসপ্যাক মুখের তেল ও ময়লা দূর করতে সাহায্য করে। এছাড়াও, ট্যানের হাত থেকেও মুক্তি পাওয়া যেতে পারে।