Calcutta Television Network

শীতের ধনেপাতায় ফিরবে চুলের জেল্লা! হেয়ার মাস্ক তৈরির এই সহজ টোটকা জানেন কি?

শীতের ধনেপাতায় ফিরবে চুলের জেল্লা! হেয়ার মাস্ক তৈরির এই সহজ টোটকা জানেন কি?

11 January 2026 , 04:38:59 pm

ধনেপাতা শীতকালের বাজারে খুবই দেখতে পাওয়া যায়। বাঙালিরা বিশেষত শীতকালে যে কোন রান্নাতেই একটু হলেও ধনেপাতা দিয়েই থাকেন। তা চিকেন কারি থেকে শুরু করে ফুলকপি আলুর তরকারি কিংবা আলুর দমে একটু ধনেপাতার ছোয়াতেই বদলে যেতে পারে রান্নার স্বাদ। আবার অনেকে ধনেপাতার চাটনিও খেয়ে থাকেন। তবে রূপচর্চা বিশেষজ্ঞরা বলছে, এই ধনেপাতা নাকি চুলের সমস্যা ও দূর করতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক চুলের যত্নে কিভাবে ব্যবহার করা যাবে ধনেপাতা-

চুলের যত্নে ধনেপাতা শুনতে কিছুটা অবাক লাগলেও, এর পুষ্টিগুণ চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া কমাতে ম্যাজিকের মতো কাজ করে। ধনেপাতায় থাকা ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন এবং অ্যান্টি-অক্সিডেন্ট চুলের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। 

ধনেপাতার রস:

এক মুঠো টাটকা ধনেপাতা ধুয়ে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিন। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু রসটা আলাদা করুন। একটি তুলার সাহায্যে এই রস চুলের গোড়ায় বা স্ক্যাল্পে ভালো করে লাগান। ৩০ মিনিট পর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করতে পারেন।

ধনেপাতা ও অ্যালোভেরা জেলের মাস্ক:

ধনেপাতা ব্লেন্ড করে ছেঁকে এর সঙ্গে কয়েক অ্যালোভেরা জেল মিশিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে। এই মাস্কটি মাথায় মাখলে চুল পড়া কমাতে ও শুস্ক চুলের সমস্যা দূর করতে সাহায্য করে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN