Calcutta Television Network

ঘরেই বানান হেয়ার স্পা জেল, চুলে ফিরুক প্রাকৃতিক জেল্লা!

ঘরেই বানান হেয়ার স্পা জেল, চুলে ফিরুক প্রাকৃতিক জেল্লা!

3 March 2026 , 05:16:14 pm

প্রতি মাসে সালোঁয় গিয়ে হেয়ার স্পা করাতে খরচ হচ্ছে হাজার টাকা? সাময়িক ভাবে চুল নরম ও ঝলমলে হলেও সেই ফল কিন্তু বেশিদিন থাকে না। উপরন্তু, নিয়মিত রাসায়নিকসমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করলে চুলের দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনাও থেকে যায়। তাই বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক উপাদানে তৈরি ঘরোয়া হেয়ার স্পা জেলই হতে পারে টেকসই সমাধান।

এই জেল বানাতে প্রয়োজন মাত্র তিনটি সহজ উপকরণ... কোল্ড-প্রেসড নারকেল তেল, তাজা অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল। নারকেল তেল চুলকে গভীরভাবে পুষ্টি জোগায় ও কন্ডিশন করে। অ্যালোভেরা স্ক্যাল্প ঠান্ডা রাখে, খুশকি কমায় এবং চুলের বৃদ্ধি সহায়ক। ভিটামিন ই চুলের রুক্ষতা কমিয়ে উজ্জ্বলতা বাড়ায় ও ভাঙা রোধ করে। একটি পরিষ্কার পাত্রে এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে জেলের মতো মসৃণ টেক্সচার তৈরি করলেই প্রস্তুত আপনার ম্যাজিক হেয়ার স্পা।

ব্যবহারের আগে চুল জটমুক্ত করে চার ভাগে ভাগ করুন। অল্প পরিমাণ জেল হাতের তালুতে নিয়ে হালকা গরম করে গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে লাগান। তারপর শাওয়ার ক্যাপ পরে অন্তত ৩০-৩৫ মিনিট অপেক্ষা করুন। শেষে মৃদু শ্যাম্পু ও ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। চুল শুকোতে ব্লো ড্রায়ার এড়িয়ে মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করাই ভালো। সপ্তাহে একবার এই পদ্ধতি অনুসরণ করলে চুল ধীরে ধীরে হয়ে উঠবে নরম, মসৃণ ও প্রাণবন্ত। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN