Calcutta Television Network

পার্লার নয়, এবার ভরসা রাখুন গুলকন্দে! জেনে নিন, ব্যবহারের সঠিক নিয়ম

পার্লার নয়, এবার ভরসা রাখুন গুলকন্দে! জেনে নিন, ব্যবহারের সঠিক নিয়ম

11 January 2026 , 05:37:23 pm

গুলকন্দ, নামটা অনেকেই শুনে থাকবেন। এটি হল আদতে এক ধরনের মিষ্টি ভেষজ যা কিনা গোলাপের পাপড়ি এবং চিনি দিয়ে তৈরি হয়। আয়ুর্বেদ শাস্ত্রে শরীরকে ঠান্ডা রাখার জন্য ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কিংবা হজম শক্তি বাড়ানোর জন্য এটি ব্যবহার করা যেতে পারে। গুলো গন্ধে থাকা ভিন্ন ধরনের ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান টকিং নানা ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে। এইগুলো বন্ধ নাকি আবার ব্রণ ও নিয়ন্ত্রণে ত্বকের শুষ্কতা কমাতেও সাহায্য করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, গুলকন্দে ত্বকের জন্য কেন এতটা উপকারী?

গুলকন্দ ত্বকের জন্য উপকারিতা:

১) নিয়মিত গুলকন্দ খেলে শরীরে রক্ত সঞ্চালন উন্নত হয়। এটি ত্বকের ক্লান্তি দূর করে এবং চেহারায় একটি স্বাভাবিক উজ্জ্বলতা বা 'গ্লো' নিয়ে আসে।

২) গুলকন্দে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। গুলকন্দের এই উপাদান ত্বকের কোষকে ফ্রি-র‍্যাডিকালের ক্ষতির হাত থেকে রক্ষা করে। বলিরেখা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে।

৩) গুলকন্দের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ত্বকে লালচে ভাব দূর করতে সাহায্য করে। সংবেদনশীল ত্বকের জন্য খুব ভালো কাজ করে। 

৪) গুলকন্দ ত্বককে ভিতর থেকে হাইড্রেট রাখতে সাহায্য করে। 

৫) আবার, গুলকন্দ যদি গুলি করে খাওয়া যায় তাহলে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে ও অ্যাসিডিটি কমায়। আর, গুলকন্দ খাওয়ার ফলে ত্বক ময়েশ্চারাইজড, নরম ও টানটান রাখতে সাহায্য করে। 

৬) গুলকন্দের অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-অক্সিডেন্ট গুণাবলি রক্ত থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয়। এর ফলে ব্রণ হওয়ার প্রবণতা কমে এবং ত্বক পরিষ্কার থাকে।

গুলকন্দ ব্যবহার করার উপায়:

১) ১ চামচ দই, ১ চামচ গুলকন্দ এবং মুলতানি মাটি ভালোভাবে মিশিয়ে মুখে ভালো করে মেখে ১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে। এরপর, শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বক উজ্জ্বল ও হাইড্রেটেড হতে সাহায্য করে।

২) সামান্য গোলাপজলের সঙ্গে গুলকন্দ মিশিয়ে ত্বকে মাখলে জ্বালা কমে এবং ত্বক নরম হয়। 

৩) গুলকন্দের সঙ্গে অল্প ওটস কিংবা চিনি মিশিয়ে সপ্তাহে ১ বার স্ক্রাব করলে ত্বকের মধ্যে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN