এজিং ব...">

Calcutta Television Network

রোজ খান এই খাবার, পিছবে এজিং ...

রোজ খান এই খাবার, পিছবে এজিং ...

10 March 2026 , 03:47:40 pm

এজিং বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি খুবই সাধারণ সমস্যা। খুব কম বয়সী ছেলে মেয়েদেরও এখন এই সমস্যায় পড়তে হচ্ছে। তবে একটা কথা ধ্রুব সত্য যে বয়স বাড়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের মাধ্যমে বার্ধক্যের প্রভাব অনেকটাই ধীর করা সম্ভব। আর তার জন্য আপনাকে খুব বেসি কিছু করতে হবে না। খুব দামী দামী ট্রিটমেন্টও নিতে হবে না। আসলে প্রতিদিনের খাবারের তালিকায় কিছু পুষ্টিকর খাবার রাখলেই ত্বক, চুল এবং শরীর দীর্ঘদিন তরতাজা থাকে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কিছু নির্দিষ্ট খাবার খেলে এজিংয়ের লক্ষণ দেরিতে দেখা দেয়। চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি খাবার সম্পর্কে।

শুরুতেই রয়েছে বাদাম। বিশেষ করে আমন্ড ও আখরোটে প্রচুর ভিটামিন ই, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। প্রতিদিন অল্প পরিমাণ বাদাম খাওয়া শরীরের জন্য খুবই উপকারী।

এররপ বেরি। স্ট্রবেরি, ব্লুবেরি বা রাসবেরিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরে ফ্রি-র‍্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব কমায়। ফলে ত্বকের বলিরেখা পড়তে দেরি হয় এবং ত্বক দীর্ঘদিন সতেজ থাকে।

এরপরের খাবার হলো অ্যাভোকাডো। এই ফলে স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অ্যাভোকাডো ত্বকের ইলাস্টিসিটি বাড়ায় এবং ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়।

সবুজ শাকসবজি। পালং শাক, ব্রোকলি বা লেটুসের মতো সবুজ শাকসবজিতে ভিটামিন এ, সি ও কে এবং বিভিন্ন মিনারেল থাকে। এগুলো ত্বককে সুস্থ রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত শাকসবজি খেলে শরীরের কোষ দীর্ঘদিন সুস্থ থাকে।

ডার্ক চকলেট। এতে ফ্ল্যাভোনয়েড নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। তবে অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে।

স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত জল পান, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমও খুব গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে শুধু ত্বকই নয়, পুরো শরীরই দীর্ঘদিন তরুণ ও সুস্থ থাকতে পারে।


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN