অনেকের...">

Calcutta Television Network

চুল ড্রাই ও ফ্রিজি হয়ে যাচ্ছে? কীভাবে করবেন চুলের যত্ন জানুন

চুল ড্রাই ও ফ্রিজি হয়ে যাচ্ছে? কীভাবে করবেন চুলের যত্ন জানুন

8 March 2026 , 01:53:49 pm

অনেকেরই একটি সাধারণ সমস্যা হলো চুল ড্রাই ও ফ্রিজি হয়ে যাওয়া। আবহাওয়ার পরিবর্তন, দূষণ, অতিরিক্ত হিট স্টাইলিং, ভুল শ্যাম্পু ব্যবহার কিংবা সঠিক পুষ্টির অভাবে চুলের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। ফলে চুল রুক্ষ, জটপাকানো এবং ফ্রিজি হয়ে পড়ে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে এই সমস্যার সমাধান করা সম্ভব। ফলে চুলের জন্য সঠিক শ্যাম্পু নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। খুব বেশি কেমিক্যালযুক্ত শ্যাম্পু চুলকে আরও শুষ্ক করে তুলতে পারে। তাই সালফেটমুক্ত বা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা ভালো। সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করাই যথেষ্ট। প্রতিদিন শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায় এবং চুল আরও ড্রাই হয়ে পড়ে।

শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করা অত্যন্ত জরুরি। কন্ডিশনার চুলে আর্দ্রতা ফিরিয়ে আনে এবং চুলকে মসৃণ করে। চুল ধোয়ার পর বিশেষ করে চুলের মাঝখান থেকে নিচের অংশে কন্ডিশনার ব্যবহার করলে ফ্রিজি ভাব অনেকটাই কমে যায়। চুলের যত্নে নিয়মিত তেল ব্যবহার করাও খুব উপকারী। নারকেল তেল, বাদাম তেল বা অলিভ অয়েল চুলের জন্য খুব ভালো। সপ্তাহে অন্তত দুইবার চুলে ভালোভাবে তেল ম্যাসাজ করলে চুলের গোড়া শক্ত হয় এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে। তেল ম্যাসাজ করার পর এক থেকে দুই ঘণ্টা রেখে শ্যাম্পু করলে ভালো ফল পাওয়া যায়। এবং অনেকের মধ্যে এই ধারনা থাকে যে সারা রাত চুলে তেল লাগিয়ে রাখলে চুল বেশি ভাল থাকবেয কিন্তু এই ধারনা একেবারে ভুল। কারণ স্ক্যাল্পের ২ থেকে ৩ ঘন্টার বেশি তেল অ্যাবজর্ভ করার ক্ষমতা থাকে না। ফলে শ্যাম্পু করার ২ ঘন্টা আগেই তেল লাগানো যথেষ্ট।

এছাড়াও গরম যন্ত্র যেমন হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লার বেশি ব্যবহার করা উচিত নয়। অতিরিক্ত তাপ চুলের আর্দ্রতা কমিয়ে দেয় এবং চুলকে আরও ফ্রিজি করে তোলে। যদি ব্যবহার করতেই হয়, তাহলে আগে হিট প্রোটেক্টর ব্যবহার করা ভালো। চুলের জন্য সঠিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। প্রোটিন, ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার যেমন ডিম, বাদাম, ফল, সবজি ও মাছ খেলে চুল ভেতর থেকে শক্ত ও স্বাস্থ্যকর থাকে। পর্যাপ্ত জল পান করাও জরুরি, কারণ শরীরে জলের অভাব থাকলে চুল শুষ্ক হয়ে যায়। ফলে নিয়মিত যত্ন, সঠিক পণ্য ব্যবহার এবং স্বাস্থ্যকর জীবনযাপন চুলকে ড্রাই ও ফ্রিজি হওয়া থেকে রক্ষা করতে পারে। তাই চুল সুন্দর ও মসৃণ রাখতে প্রতিদিনের রুটিনে কিছু সহজ অভ্যাস যোগ করাই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN