নারী শরীরের স্বাভাবিক গঠনকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সঠিক অন্তর্বাস। পোশাক যতই দামি বা ট্রেন্ডি হোক, ব্রা ঠিক না হলে পুরো লুকটাই মাটি! তাই ফ্যাশন সচেতন নারীর ওয়ার্ড্রবে থাকা চাই কিছু নির্দিষ্ট ধরনের ব্রা, যা প্রতিটি পোশাকের সঙ্গে মানানসই।
অফ-শোল্ডার, টিউব বা স্লিভলেস পোশাকের সঙ্গে স্ট্র্যাপলেস ব্রা একেবারেই আবশ্যক। সিলিকন গ্রিপ ও মজবুত ব্যান্ড স্তনকে সাপোর্ট দিয়ে নিখুঁত ফিট দেয়।
রোজকার জিনস-টি-শার্ট লুকের জন্য চাই টি-শার্ট ব্রা- স্মুথ ফিনিশ, যাতে পোশাকের ওপর কোনও দাগ না পড়ে।
ওয়ার্কআউট বা জগিংয়ের সময় স্পোর্টস ব্রা অত্যন্ত জরুরি। এটি অতিরিক্ত নড়াচড়া নিয়ন্ত্রণ করে আরাম দেয়।
ক্যাজুয়াল স্টাইলের জন্য ব্রালেট- নরম, হালকা ও স্টাইলিশ।
যাঁদের স্তন ঢিলে হয়ে যাওয়ার সমস্যা আছে, তাঁদের জন্য পুশ-আপ ব্রা আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করে।
লো-কাট ড্রেসে চাই প্লাঞ্জ ব্রা, যাতে অন্তর্বাস দৃশ্যমান না হয়।
ভারী স্তনের জন্য মিনিমাইজার ব্রা উপযুক্ত- এটি আকৃতি নিয়ন্ত্রণ করে পরিপাটি লুক দেয়।
অনেকে অতিরিক্ত আরামের জন্য পাতলা প্যাডেড ব্রা ব্যবহার করেন, যা দীর্ঘক্ষণ পরলেও স্বস্তি দেয়।
ব্যাকলেস বা ডিপ কাট পোশাকের সঙ্গে স্টিক-অন ব্রা বা ব্যাকলেস ব্রা একদম পারফেক্ট। এগুলো পিঠ ও কাঁধ খোলা রাখার সুবিধা দেয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়- ব্রা কেনার সময় সঠিক মাপ নির্বাচন করুন এবং সম্ভব হলে হাতে কাচুন। ওয়াশিং মেশিনে কাচলে ইলাস্টিক দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
সাজকে আরও নিখুঁত ও আত্মবিশ্বাসী করে তুলতে পোশাকের মতোই অন্তর্বাসেও দিন সমান গুরুত্ব। কারণ সুন্দর লুকের ভিত্তিটাই লুকিয়ে থাকে সঠিক ব্রা নির্বাচনে।