Calcutta Television Network

সকালে মাত্র ২ টি খেঁজুর, ম্যাজিকের মত ফিরবে আপনার ত্বকের হাল

সকালে মাত্র ২ টি খেঁজুর, ম্যাজিকের মত ফিরবে আপনার ত্বকের হাল

5 February 2026 , 03:30:51 pm

খেজুর, আপনার আমার মধ্যে এমন অনেকেই আছেন যারা বেশ পচ্ছন্দ করেন এই ফলটি। এটি প্রাকৃতিকভাবে মিষ্টি এবং পুষ্টিকর একটি ফল। শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য এটি। তবে শুধু শরীরের জন্য নয়, ত্বকের যত্নেও খেজুর অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইবার, যা ত্বককে স্বাস্থ্যবান ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

খেজুর ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত রাখে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষয়রোধ করে এবং বার্ধক্যের চিহ্ন যেমন ফোটা, বলিরেখা বা দাগ কমাতে সাহায্য করে। নিয়মিত খেজুর খেলে ত্বক প্রাকৃতিকভাবে নরম ও উজ্জ্বল হয়।শুধু তাই নয়। খেজুর ত্বককে ময়শ্চারাইজও করে। এতে থাকা ভিটামিন বি ও খনিজ ত্বকের আর্দ্রতা বজায় রাখে। শুকনো ত্বকের সমস্যায় খেজুর খুবই কার্যকর। খেজুরের পেস্ট বা খেজুর-মধু মাস্ক ত্বককে গভীরভাবে পুষ্টি জোগায় ও শুষ্কতা দূর করে।

আবার খেজুর ত্বককে পরিষ্কার রাখতেও সাহায্য করে। খেজুরে থাকা প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ময়লা ও ব্যাকটেরিয়া দূর করে, যা ব্রণ ও ফোঁটা কমাতে সহায়ক। খেজুর-পেস্ট দিয়ে হালকা ম্যাসাজ করলে পোরস পরিষ্কার হয় এবং ত্বক মসৃণ হয়ে ওঠে। একই সঙ্গে খেজুর ত্বকের জন্য প্রাকৃতিক স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যায়। খেজুরের গুঁড়ো বা পেস্ট সামান্য ওটমিল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে মৃত কোষ দূর হয় এবং ত্বক নরম হয়।

তাহলে বুঝতেই পারছেন, খেজুরকে খাদ্য হিসেবে খাওয়াও ত্বকের জন্য উপকারী। এটি রক্ত সঞ্চালন বাড়ায়, ত্বককে ভিতর থেকে পুষ্টি দেয় এবং চেহারায় প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। আবার সেটিকে বাইরে থেকে ত্বকের ওপর ব্যবহার করলেও ত আমাদের জন্য উপকারী। এটি ত্বককে উজ্জ্বল, স্বাস্থ্যবান, মসৃণ ও পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, যা দৈনন্দিন রূপচর্চায় অমূল্য।


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN