দোল বা...">

Calcutta Television Network

রঙ খেলার পর স্কিন কেয়ার কীভাবে করবেন জানুন

রঙ খেলার পর স্কিন কেয়ার কীভাবে করবেন জানুন

4 March 2026 , 04:04:25 pm

দোল বা হোলিতে রঙ খেলা যেন আমাদের প্রত্যেকের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িযেছে। আর সেই রঙ খেলায় যতটা মজা, ততটাই জরুরি খেলার পরে সঠিক স্কিন কেয়ার। বাজারে পাওয়া অনেক রঙে রাসায়নিক উপাদান থাকে। যা ত্বকে র‍্যাশ, শুষ্কতা বা অ্যালার্জি তৈরি করতে পারে। তাই রঙ খেলার পর ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। কিন্তু অনেকই জানেন না যে রঙ খেলার পর কীভাবে যত্ন করবেন ত্বকের। 

সবার প্রথমেই যেটা মাথা রাখতে হবে তা হল তাড়াহুড়ো করে ঘষা। কখনই জোরে বা তাড়াহুড়োর মধ্যে ঘষা উচিত নয়। এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়। প্রথমে সাধারণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এরপর মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। হার্শ সাবানের বদলে মাইল্ড ফেসওয়াশ বা বডি ক্লেনজার ব্যবহার করুন। মুখের ত্বক সংবেদনশীল হলে অ্যালোভেরা বা দুধ-ভিত্তিক ক্লেনজার ভালো কাজ করে। এরপর প্রাকৃতিক উপায়েও চাইলে রঙ তুলতে পারেন আপনি। বেসন, দই ও সামান্য হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। ১০–১৫ মিনিট পর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে রঙ উঠবে এবং ত্বকও কোমল থাকবে।

এরপর ময়েশ্চারাইজিং করা খুব দরকার। রঙ ত্বককে শুষ্ক করে দেয়। তাই স্নানের পর ভালো করে ময়েশ্চারাইজার লাগান। নারকেল তেল বা বাদাম তেলও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করুন সামস্ক্রিন। রঙ খেলার পর ত্বক সংবেদনশীল বা সেনসিটিভ থাকে। বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লাগান, যাতে রোদে পিগমেন্টেশন না হয়। 

সাথে অবশ্যই নিতে হবে চুলের যত্ন।শুধু ত্বক নয়, চুলেও রঙ লেগে থাকে। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। প্রয়োজনে হেয়ার মাস্ক লাগাতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য রাখা। একবারে সব রঙ না উঠলে বারবার কেমিক্যাল ব্যবহার করবেন না। কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে রঙ উঠে যাবে। সঠিক যত্ন নিলে দোলের আনন্দের সঙ্গে ত্বকও থাকবে সুস্থ ও উজ্জ্বল।


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN