Calcutta Television Network

পার্লারে গিয়ে বারবার ওয়াক্সিং নয়! ঘরোয়া এই এক ম্যাজিক প্যাকেই ত্বকের রোম হবে গায়েব

পার্লারে গিয়ে বারবার ওয়াক্সিং নয়! ঘরোয়া এই এক ম্যাজিক প্যাকেই ত্বকের রোম হবে গায়েব

9 January 2026 , 01:39:57 pm

এখনকার দিনে, নিজেকে ঠিকঠাক ভাবে পরিষ্কার রাখার জন্য অনেকেই ওয়াক্সিং করে থাকেন। রোমহীন মসৃণ ত্বক পেতে কে না চায়। তবে এই ধরনের ত্বক পাওয়ার জন্য অনেকেই নিত্য দিনের জীবনে পার্লারে গিয়ে ওয়াক্স করে না। বরং, নিজের বাড়িতেই রেজার ব্যবহার করে ত্বককে রোমমুক্ত করে থাকেন। দল এমন সময় অনেকের ক্ষেত্রে দেখা গেছে ত্বকে থাকা কোলাজেন নষ্ট হয়ে গিয়ে নানান ধরনের সংক্রমণ হতে দেখা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ওয়াক্সিং করানোর ক্ষেত্রে প্রাকৃতিক কোন উপায় ব্যবহার করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে কিংবা ভ্যাকসিন করালে কি কি সমস্যা তৈরি হতে পারে?

প্রসঙ্গত ওয়াক্স করার জন্য যতই ভালো মানের মোম ব্যবহার করা হোক না কেন তা তাপে সংবেদনশীল হয়ে ওঠে। তাই চাপ দিয়ে বারে বারে ভ্যাকসিন করালে ত্বক এমনিতেই স্পষ্ট কাতর হয়ে যায়। এমন সময় অনেকের ক্ষেত্রেই ত্বকে লালচে ভাব জ্বালা হওয়া কিংবা রেস বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আবার ব্রণ-ফুসকুড়ির ও আগমন ঘটে। ত্বকের আর্দ্রতা হারিয়ে যাওয়া থেকে শুরু করে ত্বক শুস্ক হয়ে ওঠার মতন সমস্যার সম্মুখীন হয়। ত্বকের পিএইচের ভারসাম্য নষ্ট হতে পারে। তবে এই সব সমস্যা এড়াতে চাইলে ওয়াক্সিংয়ের বদলে প্রাকৃতিক উপায়ে ত্বকের রোম তুলতে পারেন।

প্রাকৃতিক উপায়ে ত্বকের রোম তুলতে হলুদ খুব ভালো কাজ করে। তবে, শুধু হলুদই যে ত্বকের রোম পরিষ্কার করতে পারে তা নয়, এর সঙ্গে ব্যবহার করা যেতে পারে ময়দা, মধু এবং দুধ। যেসব উপাদানগুলোকে একসঙ্গে মিশিয়ে ত্বকের উপর লাগিয়ে রাখতে হবে। লাগানো প্যাকটি না শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর যেভাবে প্যাকটা লাগানো হয়েছে সেই দিক করেই ঘষতে হবে, তাহলে দেখা যাবে ময়লার সঙ্গে রোম উঠে আসছে। 

এই ফেসপ্যাকের মধ্যে যেহেতু কোনো ক্ষতিকর উপাদান নেই সেহেতু যখন ইচ্ছে এই ফেসপ্যাকটি মাখা যেতে পারে। তবে ত্বক থেকে রোম তুলতে সপ্তাহে একদন এই প্যাকটা ব্যবহার করা উচিত।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN