Calcutta Television Network

শুষ্ক ত্বক আর বলিরেখাকে বলুন বিদায়! মেনোপজের সময়ে ত্বকের যত্নে মানুন এই ৩টি টিপস

শুষ্ক ত্বক আর বলিরেখাকে বলুন বিদায়! মেনোপজের সময়ে ত্বকের যত্নে মানুন এই ৩টি টিপস

27 February 2026 , 07:00:11 pm

মেনোপজের সময় কিংবা তার কয়েক বছর আগের শারীরিক অবস্থার মধ্যে নানা ধরনের পরিবর্তন হতে দেখা যায়। এমন সময় শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ওঠানামার জন্য লাইফ স্টাইলে অনেক পরিবর্তন আসে। সেক্ষেত্রে দেখা যায় শারীরিক অস্বস্তি বাড়ে, আবার কখনও মেজাজ খিটখিটেও হয়ে যেতে পারে। কিন্তু, এসব নিয়ে মহিলারা একেবারেই মাথা ঘামান না। উল্টে তাঁদের দৃষ্টি আকর্ষণ করে ত্বকের সমস্যা। মেনোপজের সময়ে শরীরে প্রজেস এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে থাকে। এই কারণে তোকে প্রাকৃতিক তেল কমতে থাকে এবং ত্বক শুষ্ক হয়ে ওঠে। এখানেই শেষ নয়, ত্বকে বিভিন্ন ধরনের অংশে চুলকানিও বাড়তে থাকে। বাড়তে থাকে বলিরেখা। তাহলে চলুন জেনে নেওয়া যাক, এই অবস্থায় ত্বকের কীভাবে যত্ন নেয়া উচিত মহিলাদের?

১) ত্বকের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরম জলে স্নান করা উচিত নয়। কারণ, ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করতে পারে। এরই সঙ্গে ত্বককে শুস্ক করে। মেনোপজের সময়ে খুব ঘাম হয়। তাই, এই সময়ে ঠান্ডা জলস্নান করা উচিত।

২) এমন সময় হালকা ক্লিনজার ও সাবান ব্যবহার করা যেতে পারে। এই সময়ে এমন জিনিস বেছে নেওয়া উচিত যাতে সালফেট নেই, নেই কোনও ক্ষার, প্যারাবেন। এছাড়াও, স্ক্রাবিং এড়িয়ে চলাই উচিত। 

৩) মেনোপজের সময়ে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। শিয়া বাটার বা হাইলুরনিক অ্যাসিড, পেট্রোলিয়াম জেলির মতন উপাদান যাতে রয়েছে সেই ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এছাড়াও, রাতে ঘুমাতে যাওয়ার আগে নাইট ক্রিম ব্যবহার করা জরুরি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN