আজকালকার দিনে, রূপচর্চার জন্য অনেকেই নানা ধরনের পথ অবলম্বন করে থাকেন। প্রসঙ্গত কয়েক মাস আগে বলিউডের শেফালী জরিওয়ালার আকস্মিক মৃত্যু হয়।। পরে শোনা যায়, অভিনেত্রী অ্যান্টি-এজিংয়ের ট্রিটমেন্ট করাতে গিয়েই তার এমন পরিণতি হয়েছে। সেই সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, আচমকা কাউকে গ্লুটাথিয়ন ট্যাবলেট বা ইনজেকশন দেওয়া যায় না। অভিনেত্রীর মৃত্যুর সময় ত্বকের ট্রিটমেন্ট-এর জন্য বারে বারে গ্লুটাথিয়নের নাম উঠে এসেছে। গ্লুটাথিয়ন হল এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। চলুন, তাহলে জেনে নেওয়া যাক এই গ্লুটাথিয়ন ত্বকের জেল্লা বাড়াতে কীভাবে সাহায্য করে? কিংবা কোন কোন খাবার থেকে গ্লুটাথিয়ন পাওয়া যায়?
গ্লুটাথিয়ন হল আমাদের শরীরের কোষে উৎপন্ন হওয়া একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই কোষের অক্সিডেটিভ স্ট্রেসের হার থেকে বাঁচাতে সাহায্য করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আবার ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে। এছাড়াও, একাধিক শারীরিক সমস্যা দূর করার সঙ্গে লিভার ডিটক্সিফিকেশন করতে সাহায্য করে। কিন্তু, বিশেষজ্ঞরা বলছে শারীরিক এইসব পরিবর্তন আনার জন্য কোনও ইনজেকশন বা সাপ্লিমেন্ট-এর প্রয়োজন পড়ে না। এর জন্য রোজকার পাতে কয়েকটি খাবার রাখলেই ত্বকের জেল্লা বাড়তে পারে।
১) বিভিন্ন ধরনের কপিজাতীয় সব্জিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এই ভিটামিন আবার গ্লুটাথিয়ন তৈরিতে সাহায্য করে। এছাড়া, উল্লেখিত সব্জিতে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকায় ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করে।
২) বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের স্বাস্থ্যের জন্য রসুন, পেঁয়াজের মতো সব্জিও খুব ভালো ফল প্রদান করেন। এই ধরণের সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যা কিনা গ্লুটাথিয়ন সিন্থেসিসের জন্য অপরিহার্য। রসুনের সালফার গ্লুটাথিয়নের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। ওদিকে, আবার পেঁয়াজের অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটাথিয়নের কার্যকারিতা বাড়ায়।
৩) বিভিন্ন ধরনের ফলের মধ্যে তরমুজ, স্ট্রবেরি ও অ্যাভোকাডো শরীরে গ্লুটাথিয়নের মাত্রা বাড়াতে সহায়তা করে। তরমুজে রয়েছে লাইকোপেন, স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি ও অ্যাভোকাডোতে রয়েছে হেলদি ফ্যাট- এইসব উপাদানগুলো ত্বকের সব সমস্যার সমাধান করতে পারে।
৪) নানা ধরনের বীজ ও বাদাম জাতীয় খাবারে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই অ্যাসিড আবার গ্লুটাথিয়ন সংশ্লেষণে সাহায্য করে।
৫) যেকোনও ধরনের ডাল ও দানাশস্যজাতীয় (ব্রাউন রাইস, ওটস, কিনোয়া ইত্যাদি) খাবার ত্বকের স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ কর। এই ধরনের খাবারে আছে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও হেলদি ফ্যাট। এইসব উপাদানগুলি ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে।