সারা বছরের তুলনায় শীতকালে কুলে নানান ধরনের সমস্যা বাড়িতে দেখা যায়। এই সময় চুল হয়ে ওঠে দুর্বল রুক্ষ এবং ভঙ্গুর প্রকৃতির। তবে চুলের এই অবস্থার জন্য কেবল আবহাওয়াকে ই দায়ী করলে চলবে না। ঋতু পরিবর্তনে আমরা অনেক সময় দৈনন্দিন চুলের যত্নের জন্য অভ্যাসের কোন বদল আনা হয়না, আর সেখান থেকেই হয় সমস্যার সূত্রপাত। মূলত শীতকালে আমরা চুলের যত্নের জন্য সাধারণ কিছু ভুল করে থাকি। এই ভুলগুলো যদি এড়িয়ে চলা যেতে পারে তাহলে, তুমি খুব সহজেই হয়ে উঠতে পারে ঘন এবং উজ্জ্বল। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন ভুল এড়িয়ে চললে চুলের স্বাস্থ্য ভালো রাখা যেতে পারে-
ঘন ঘন চুল ধোয়া:
শীতে চুল এমনিতেই শুস্ক হয়ে যায়। তার ওপর বারবার যদি চুল ধোয়া কিংবা শ্যাম্পু করা হয় তাহলে চুল আরও শুষ্ক ও ভঙ্গুর হয়ে যায়। এমনকি, চুলের স্প্লিট এন্ডসও বাড়তে পারে। তাই. শীতে সপ্তাহে ২বারের বেশি চুল ধোয়ার প্রয়োজন নেই।
কন্ডিশনার এড়িয়ে যাওয়া:
চুল ভারী হয়ে যাওয়ার ভয়েতে অনেকেই কম কন্ডিশনার ব্যবহার করে থাকেন। কিন্তু শীতে চুলের বেশি আর্দ্রতার দরকার। কন্ডিশনার না দিলে চুল ফ্রিজ হয়ে যেতে পারে। এতে চুলে ভাঙার সমস্যা ও শুস্কতা বাড়তে পারে।
স্ক্যাল্পের যত্ন:
সারা বছরের থেকে শীতে খুশকির সমস্যা বাড়তে দেখা যায়। কিন্তু এর নেপথ্যে বড় কারণ ডিহাইড্রেশন। স্ক্যাল্প সুস্থ না হলে চুলের বৃদ্ধি হতেও সমস্যা হয়।
ভেজা চুল নিয়ে বাইরে বেরোন:
ভেজা চুল নিয়ে বাইরে বেরোলে ঠান্ডা বাতাসে চুলের কিউটিকল শক্ত হয়ে ওঠে। এর ফলে চুল সহজেই ভেঙে যায়। তাই, চুল পুরো শুকনো করে তারপর বাইরেও বেড়ানো উচিত।
তেল দেওয়া বা ডিপ কন্ডিশনিং বাদ দেওয়া:
শীতে অনেকেই মাথায় তেল মাখেন না। কিন্তু এই সময়ে চুলের পুষ্টি সবচেয়ে বেশি দরকার। তাই, নিয়মিত তেল বা হেয়ার মাস্ক ব্যবহার না করার ফলে চুল শুস্ক হয়ে পড়ে।