Calcutta Television Network

পার্লারের জেল্লা এবার বাড়িতেই! রেড ওয়াইন ফেশিয়াল করার ৫টি সহজ ধাপ

পার্লারের জেল্লা এবার বাড়িতেই! রেড ওয়াইন ফেশিয়াল করার ৫টি সহজ ধাপ

8 January 2026 , 04:59:43 pm

ত্বক ভালো রাখার জন্য নিয়মিত ফেসিয়াল করা বিশেষত যাদের বয়স ৩০ পার করেছে সেই সব ব্যক্তিদের ফেসিয়াল করা খুবই জরুরী। কারণ এই ফেসিয়ালের মাধ্যমে মুখে নানান ধরনের ম্যাসাজ হয়। যার ফলে ত্বক টানটান রাখতে সাহায্য করে। আবার, এই ফেসিয়াল-এর মাধ্যমে ত্বকে রক্ত সঞ্চালন করা থেকে শুরু করে ত্বকের জেল্লা বাড়ানোর মতন কাজ করে থাকে। তবে, ফেসিয়াল করার জন্য সবসময়ই প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে হবে এর কোন মানে নেই।

কেউ যদি চায় ফেসিয়াল রেড ওয়াইন দিও করতে পারেন। কারণ রেড ওয়াইন্ড ত্বকের জেলা বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে। এই ওয়াইনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যৌলুস ধরে রাখতে সাহায্য করে। চলুন তাহলে জেনে নেয়া যায়, রেড ওয়াইন দিয়ে কিভাবে ঘরে বসে ফেসিয়াল করা যাবে?

রেড ওয়াইন দিয়ে ঘরোয়া ফেসিয়াল:

১) ফেশিয়াল করার আগে মুখটা ভালো করে ফোমিং ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে হয়। চাইলে কেউ রেড ওয়াইন দিয়েও ত্বক পরিষ্কার করতে পারেন। রেড ওয়াইন খুব ভালো ত্বক পরিষ্কার করে। তাই, ২ চামচ লেবুর রসের সঙ্গে ২ চামচ রেড ওয়াইন মিশিয়ে মুখে মাখলে খুব ভালো ত্বক পরিষ্কার হয়। 

২) এরপর ত্বককে এক্সফোলিয়েট করার জন্য ১ চামচ চালগুঁড়ির সঙ্গে ২ চামচ রেড ওয়াইন মিশিয়ে হালকা স্ক্রাব করা যেতে পারে। কয়েক মিনিট স্ক্রাবিং করার পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিলেই ত্বকের মৃত কোষের স্তর পরিষ্কার হয়ে যাবে।

৩) এরপর, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করার জন্য স্টিম নিলে খুব ভালো মুখ পরিষ্কার হতে পারে। তবে, স্টিম নেওয়ার সময় ওয়াইনের কোনো দরকার নেই। 

৪) এরপর ফেসমাস্কের জন্য ২ চামচ রেড ওয়াইন, ১ চামচ মধু ও ২ চামচ টক দই মিশিয়ে মিনির ১৫ ভালোভাবে মুখে মেখে রাখতে হবে। তারপরে ঈষদুষ্ণ জল দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে। মুখটা ধোয়ার পর ত্বক হয়ে উঠবে অনেক বেশি জেল্লাদার।

৫) অবশেষে, আসে টোনিংয়ের পালা। এই টোনিং করার জন্য কয়েক ফোঁটা রেড ওয়াইনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকে মাখা যেতে পারে। এরপর, মুখ কিছুটা শুকিয়ে গেলে ময়েশ্চারাইজার মেখে নিতে হবে। 

তবে, যাঁদের ত্বক ব্রণ-প্রবণ কিংবা সংবেদনশীল তাঁদের জন্য রেড ওয়াইন ব্যবহার না করে ভালো। তাই ত্বকে বুঝে রেড ওয়াইন মুখে মাখা উচিত।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN