ওরি, নামটা নিশ্চই অনেকে শুনেছেন। এই নেট প্রভাবেই ব্যক্তিকে আজকের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে অনেকেই চেনেন। তাই, সে কী করছে না করছে তা তাঁর অ্যাকাউন্ট ঠিক দেখলেই জানতে পারা যাবে। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের ঘনিষ্ঠ বন্ধু এই ওরিকে সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে চোখের নিচে এলোভেরা জেল লাগাতে। প্রসঙ্গত এলোভেরা জেল ত্বকের শুষ্ক ভাব কাটানোর জন্য ব্রণের সমস্যার জন্য ব্যবহার করা হয়।
কিন্তু, কখনও কি শুনেছেন এই অ্যালোভেরা জেল আবার ডার্ক সার্কেল তাড়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে? ঠিক এমন কারণেই উরিকে স্নানের পরে চোখের নিচে অ্যালোভেরা জেল লাগাতে দেখা গেছে। এই ভিডিও দেখে এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে এমন প্রক্রিয়া অনুসরণ করে তিনি আদৌ কি করে উপকার পেয়েছেন? চলুন তাহলে জেনে নেওয়া যাক, চোখের নিচে অ্যালোভেরা জেল লাগালে কি হয়?
চোখের নীচে অ্যালোভেরা জেল মাখার উপকারিতা:
অ্যালোভেরা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। তাই, খুব স্বাভাবিকভাবেই চোখের চারপাশের চামড়াকে নরম রাখতে সাহায্য করে। চোখের চারপাশের ফোলা ভাব দূর করতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে শোনা যায়, কারোর যদি স্ক্রিনটাইম বেশি হয় তাহলে তাঁর চোখ ও ত্বকের উপর প্রভাব পড়তে পারে। তাই, স্ট্রেস কমাতে ও ত্বকে কুলিং এফেক্ট দিতে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ভালো কাজ করে। অ্যালোভেরা জেলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের আরও সমস্যা দূর করতে সাহায্য করে।
চোখের নীচে অ্যালোভেরা জেল মাখার নিয়ম:
প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে মুখ ধুয়ে অনেকেই ময়েশ্চারাইজার মাখেন। তার কিছুক্ষণ পরে চোখের নীচে অ্যালোভেরা জেল পুরু করে লাগিয়ে রাখতে পারেন। আবার, কেউ ওরির মতো তুলো দিয়েও মেখে রাখতে পারেন। মাখার পর মিনিট পাঁচেক ভালো করে ম্যাসাজ করতে হবে। এটি করার ফলে রক্তের সঞ্চালন বাড়ে। এই প্রক্রিয়া করলে ধীরে ধীরে ডার্ক সার্কেল ফিকে হয়ে যায়।