Calcutta Television Network

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে শুধু জল নয়, চাই সঠিক ডায়েট! জানুন, বসন্তের শুরুতে ত্বকের যত্ন নিন সহজ উপায়

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে শুধু জল নয়, চাই সঠিক ডায়েট! জানুন, বসন্তের শুরুতে ত্বকের যত্ন নিন সহজ উপায়

18 February 2026 , 07:28:45 pm

এখন আবহাওয়া বদলানোর সময় এসেছে। বাতাসে রয়েছে বসন্তের আমেজ। শীতের দাপট ও অধিকাংশ কমে গিয়েছে। একটু খেয়াল করলে দেখা যাবে রাতের বেলা শোয়ার সময় পাতলা চাদর গায়ে দিলেও ঘাম হচ্ছে। এমন সময়ে বিশেষজ্ঞরা শরীরের খেয়াল রাখার কথা বলেন। তবে শরীরের সঙ্গে সঙ্গে ত্বকের যত্ন নেওয়া ভীষণভাবে দরকার। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক কিংবা ব্রণও রয়েছে। জানা যাচ্ছে এমন সময় যদি ত্বকের যত্ন না নেওয়া হয় তাহলে আগামী দিনে ব্রোনস ফুসকুড়ি মতো সমস্যা দেখা দিতে পারে। চলুন তাহলে জেনে নিয়ে যা বসন্তের আবহাওয়া কিভাবে ত্বকের যত্ন নেয়া উচিত-

১) রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, শীতের ভারী ক্রিম-বেসড ক্লিনজার বদলে এবার হাল্কা বা জেল-বেসড ক্লিনজার ব্যবহার করা যেতে পারে। এটি ত্বকের অতিরিক্ত তেল ও ধুলোবালি পরিষ্কার করবে কিন্তু ত্বককে রুক্ষ করে দেবে না। এছাড়াও, সারাবছরই দিনে দু’বার মুখ পরিষ্কার করা উচিত। ত্বক পরিষ্কার থাকলে ফুস্কুড়ি কিংবা ব্রণ হওয়ার সমস্যা কমে যায়।

২) বসন্তে বাতাসের আর্দ্রতা বাড়তে থাকে। তাই খুব চটচটে বা ভারী ময়েশ্চারাইজার ব্যবহার না করে ওয়াটার-বেসড বা হাল্কা লোশন ব্যবহার করা উচিত। হাইলুরনিক অ্যাসিড কিংবা ভিটামিন বি রয়েছে এমন ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। ত্বকের রোমকূপ বন্ধ হবে না এবং ত্বক হাইড্রেটেড থাকবে। 

৩) বসন্তের রোদ বেশ কড়া হয়। তাই, বাড়ির বাইরে বেরোনোর অন্তত ২০ মিনিট আগে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন মাখতে হবে। মেঘলা দিন থাকলেও সানস্ক্রিন বাদ দেওয়া যাবে না। সানস্ক্রিন ত্বককে সানবার্ন, ব্রণ কিংবা হাইপারপিগমেন্টেশনের মোট একাধিক সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করে।

৪) বিশেষজ্ঞরা বলছে, যদি খাওয়াদাওয়া ঠিক না করা হয় তাহলে ত্বকের সমস্যা কমবে না। এই মরশুমে ত্বক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সঠিক পরিমাণে জল পান করা উচিত। জল পান করা ছাড়াও বিভিন্ন ধরণের শাকসব্জি খাওয়ার ওপর জোর দেওয়া উচিত। এতে ত্বকের সমস্যা হ্রাস পাওয়ার সম্ভবনা থাকে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN