মেহেন্দি, মূলত বিয়ের মরশুমে কনে এবং তার প্রতিবেশীরা হাতে পড়েন। বাঙ্গালীদের মধ্যে এখনকার তিনি মেহেন্দির চল উঠলেও আজ থেকে ১৫-২০ বছর কিংবা তার আগেও এতটা মেহেন্দি পড়ার প্রবণতা ছিল না। একটু খেয়াল করলে দেখা যাবে, বর্তমানে আবার অনেক বিয়েবাড়িতেও আলাদা করে মেহেন্দি পড়ার অনুষ্ঠান। শোনা যায়, কনের হাতের মেহেন্দির রং যত গাঢ় হবে ততই নাকি তাঁর স্বামী তাঁকে ভালবাসবে। তাই, মেহেন্দি পরার পর কমবেশি সকলের মনে আগ্রহ থাকে কার হাতের রং কতটা গাঢ় হল? চলো তাহলে জেনে নেওয়া যাক মেহেন্দির রং গাড়ো হওয়ার জন্য কি কি টিপস ফলো করা উচিত-
১) মেহেন্দি পরার পর তা কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা হাতে রাখতে হবে। সম্ভব হলে সারারাত রেখে দিলে আরও ভালো ফল পাওয়া যাবে। মেহেন্দি যত বেশি সময় ধরে থাকবে তার রং তত গাঢ় হবে।
২) অন্যদিকে মেহেন্দির রং গারো হওয়ার জন্য লেবুর রস ও অল্প পরিমাণ চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মেহেন্দি শুকিয়ে গেলে এই মিশ্রণটি একটি তুলোর বলের সাহায্যে আলতো করে মেহেদির উপর দিতে হবে। এতে আরো মেহেন্দির রং গাঢ় হতে সাহায্য করবে।
৩) এরপর মেহেন্দি শুকিয়ে গেলে একটি চাটুতে বেশ কয়েকটি লবঙ্গ দিয়ে সেই তাপ ভালো করে হাতে লাগাতে হবে। লবঙ্গের এই তাপ মেহেন্দির রং গারো হতে সাহায্য করে।
৪) এরপর মেহেন্দি যখন পুরোপুরি ভাবে শুকিয়ে যাবে তখন কোন কিছুর সাহায্যে মেহেন্দিটিকে ঘষে তুলে ফেলতে হবে। তোর মনে রাখতে হবে কোনমতেই জল দিয়ে ধোয়া চলবে না।
৫) পরিষ্কারভাবে মেহেন্দি হাত থেকে তুলে ফেরার পর সরষের তেল কিংবা বাম ভালোভাবে মেখে নিতে পারেন। এতে মেহেন্দির রং গাঢ় হয়।
৬) মেহেন্দি তোলার পর সম্ভব হলে ১২ থেকে ২৪ ঘন্টা কোনোভাবেই জল লাগাতে দেওয়া যাবে না। এমনকি বাসন মাজা কাপড় কাচা থেকে শুরু করে যাবতীয় জলের কাছ থেকে মেহেন্দিকে দূরে রাখতে পারলে ভালো হবে।
৭) আর যদি একান্তভাবেই জল ব্যবহার করতে হয় তাহলে সাধারণ ঠান্ডা জল ব্যবহার করতে হবে। কারণ গরম জল ব্যবহার করলে মেহেন্দির রং দ্রুত ফিকে হতে সাহায্য করে।
৮) এরপর, সাধারণভাবে যত হাওয়া লাগবে ধীরে ধীরে মেহেদীর রং গাঢ় হয়ে উঠবে।