আজকালকার দিনে, চারিদিকে দূষণ দিনে দিনে এমন মাত্রায় বাড়ছে যে শীতকাল ছাড়াও প্রায় গোটা বছর ধরেই মাথার মধ্যে খুশকি দেখতে পাওয়া যায়। এমন সময় অনেকেই অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করে থাকেন। কিন্তু সেই শ্যাম্পু যে খুব একটা ভালো ফল প্রদান করে তা কখনই নয়। সেক্ষেত্রে, আবার নজর যায় ঘরোয়া টোটকার দিকে। আর, খুশকি তাড়ানোর জন্য ঘরোয়া টোটকা বলতেই প্রথম যার কথা আসে তা হল পাতি লেবু। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, লেবুর রস খুশকি তাড়াতে সাহায্য করে। আবার, অনেকে এমন রয়েছেন যাদেরকে বল লেবুর রস মাথায় মাখলে চুলকানির সমস্যা দেখতে পাওয়া যায়। তাই খুশকির সমস্যা সমাধান করার জন্য পাতিলেবু যে উপযোগী, তা একেবারেই নয়। বরং কেশ বিশেষজ্ঞদের কথায় লেবুর রস মাখার কিছু নিয়ম রয়েছে। খেলবে নাকি সরাসরি লেবুর রস মাখা যায় না এতে মাথার আরও ক্ষতি হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক লেবুর রস কীভাবে মাখলে খুশকি তাড়ানো সম্ভব হবে?
লেবুর রস ও নারকেল তেল:
নারকেল তেল মাথার ত্বককে ময়েশ্চারাইজ করে আর লেবু খুশকি সাফ করে। ২ টেবিল চামচ নারকেল তেল হালকা গরম করে তাতে ১ টেবিল চামচ লেবুর রস মেশাতে হবে। এই মিশ্রণটি মাথার তালুতে ম্যাসাজ করে ২০-৩০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেললেই হবে।
লেবুর রস ও মধু:
৪ চামচ মধুর সঙ্গে ২ চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে স্ক্যাল্পে মাখতে হবে। কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেললেই হবে। এই পদ্ধতিতেও সমস্যার সমাধান হতে পারে।
লেবু ও আমলকির রস:
২ চামচ লেবুর রস-এর সঙ্গে ২ চামচ আমলকির রস মিশিয়ে ৩০ মিনিট লাগিয়ে রাখতে হবে। তারপর শ্যাম্পু করে নিতে হবে।
লেবুর রস ব্যবহারের নিয়ম:
১) লেবুর রস ব্যবহারের পর সরাসরি রোদে বেরোবেন না, এতে চুলের ক্ষতি হতে পারে।
২) সপ্তাহে ১-২ বারের বেশি লেবুর রস ব্যবহার করা যাবে না।
৩) মাথার ত্বকে কোনো কাটা বা ক্ষত থাকলে লেবুর রস দেবেন না, প্রচণ্ড জ্বালা করতে পারে।