Calcutta Television Network

চেহারায় বলিরেখা আর চামড়া কুঁচকে যাওয়া নিয়ে চিন্তিত? জানুন, বার্ধক্য রোধের ৪টি প্রাকৃতিক সমাধান

চেহারায় বলিরেখা আর চামড়া কুঁচকে যাওয়া নিয়ে চিন্তিত? জানুন, বার্ধক্য রোধের ৪টি প্রাকৃতিক সমাধান

9 January 2026 , 07:25:27 pm

নিজের বয়স বাড়লেও তা বাহ্যিক রূপের উপর প্রভাব পড়ুক এমনটা বোধহয় কোন মানুষই চান না। তাই বয়স বাড়ার সঙ্গে চামড়া কুঁচকে যাবার ভয়ে অনেকেই ত্বক টানটান রাখার জন্য নানান ধরনের মাসাজ কিংবা ফেসিয়াল করে থাকেন। কিন্তু একান্তভাবেই যদি কারোর বয়সের আগেই মুখে নানা ধরনের দাগ ছোপ কিংবা চামড়া কুচকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় তাহলে সেই সময় কি করা উচিত? এসব ক্ষেত্রে ত্বকের অযত্ন কিংবা হরমোনের ভারসাম্যহীনতা, অনিয়ন্ত্রিত লাইফ স্টাইলই মূল কারণ হয়ে ওঠে। শরীরে যদি অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে তাহলে বয়সের আগেই চেহারায় বার্ধক্য হানা দেয়। তবে সমস্যা থাকলে তার সমাধানও রয়েছে। তাই বিশেষজ্ঞ টা বলছি নিজের ত্বকে যদি বার্ধক্যের ছাপ পড়তে না দিতে চান তাহলে রোজকার খাবারের পাতে রাখতে হবে বিশেষ চার ধরনের খাবার। চলুন তাহলে জেনে নেওয়া যাক, কোন চার ধরনের খাবার রোজ পাতে রাখলে বয়স হলেও বার্ধক্যের ছাপ পড়বে না?

আমলকি:

ভারতে যাঁরা ডায়েট অনুসরণ করেন, তাঁদের মধ্যে অনেকেই আমলকি খেয়ে থাকেন। এই আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা কিনা কোলাজেন গঠনে সহায়তা করে। এছাড়া আমলকিতে রয়েছে পলিফেনল, যা প্রদাহ প্রতিরোধ করার সঙ্গে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। আমলকি ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়াও, লিভার, জয়েন্ট, ও অন্ত্র সহ বিভিন্ন অঙ্গের সমস্যা কমাতে সাহায্য করে।

বেরিজাতীয় ফল:

র‍্যাশবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি মতো ফলও খাওয়া যেতে পারে। বেরিজাতীয় ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বক ভালো থাকে ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। বেরিজাতীয় ফল হার্টের সঙ্গে ব্রেনেই স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই ধরনের ফল বলিরেখা থেকে শুরু করে মেটাবলিক ডিসঅর্ডারের মতো সমস্যা কমাতে সাহায্য করে। 

আখরোট:

শরীরের কোনো ক্রনিক প্রদাহ তৈরী হলে তাঁর ত্বকেও প্রভাব পড়ে। এদিকে প্রদাহ কমাতে গেলে আখরোট খুব হ্যালো কাজ করে। কারণ, আখরোটে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। আখরোট কেবল হার্ট ও ব্রেনের স্বাস্থ্য উন্নত করে তা নয়, এরই সঙ্গে মেটাবলিক স্বাস্থ্যেরও খেয়াল রাখতে সাহায্য করে। ত্বক ভালো রাখতে সাহায্য করে এই বাদাম।

হলুদ:

ত্বকের সমস্যা দূর করতে ভালো কাজ করে হলুদ। এই খাদ্য উপাদান কেবল মাখলেই হবে না, এটা খেতে হবে। হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন যৌগ, আজ কিনা শরীরের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানের মতো করে কাজ করে। রোজ হলুদ খেলে খুব ক্রনিক অসুখের ঝুঁকি কমতে পারে। এই হলুদ আবার লিভারের কার্যকারিতা সচল রাখতে সাহায্য করে। জয়েন্টের ব্যথা-যন্ত্রণা কমায়, ত্বকের যত্ন নেওয়ার সঙ্গে বিপাক হার বাড়ায়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN