Calcutta Television Network

ওয়েম্বলিতে ইতিহাস গড়ে দিলজিৎ দোসাঞ্জ ঘোষণা: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসছে 'আরা ট্যুর'

ওয়েম্বলিতে ইতিহাস গড়ে দিলজিৎ দোসাঞ্জ ঘোষণা: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসছে 'আরা ট্যুর'
13 September 2026 03:30:58 pm

লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ইতিহাস সৃষ্টি করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ । তাঁর কেরিয়ারের এই স্বর্ণালী মুহূর্তে প্রায় ৯০ হাজার দর্শকের উপস্থিতিতে জমে ওঠা 'আরা ওয়ার্ল্ড ট্যুর'-এর মঞ্চ যেন এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। প্রথম কোনো পাঞ্জাবি শিল্পী হিসেবে ওয়েম্বলিতে একক কনসার্ট করে তিনি বিশ্বজুড়ে অনন্য নজির গড়েছেন। ঐতিহ্যবাহী পাঞ্জাবি পোশাকে ভাঙড়া ও হিপ-হপের দুর্দান্ত জাদুতে তিনি পুরো স্টেডিয়াম মাতিয়ে তোলেন।  

তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছিল এই কনসার্টের মঞ্চেই। উচ্ছ্বসিত দিলজিৎ ঘোষণা করেন যে, তাঁর এই সফল ট্যুরের পরবর্তী অধ্যায় নিয়ে তিনি ভারতে ফিরছেন। আগামী ২১ নভেম্বর আহমেদাবাদের সুবিশাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসবে তাঁর এই কনসার্টের আসর। বিশ্বমঞ্চে নিজের শিকড়ের জয়গান গেয়ে দিলজিৎ এর এই ভারত প্রত্যাবর্তনের খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই সংগীতপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চরমে উঠেছে। বিশ্বজয় করে দেশের মাটিতে তাঁর এই মহাতারকা সুলভ প্রত্যাবর্তন যে সুরের মূর্ছনায় এক অবিস্মরণীয় ইতিহাস তৈরি করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।  


×
  • CTVN