গত ২৫ শে অক্টোবর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউড অভিনেতা সতীশ শাহ। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছেন স্বয়ং জনি লিভার। প্রসঙ্গত, এই অভিনেতাকে শেষবারের মতন ক্যামেরার সামনে দেখা গেছে বছর দুয়েক আগে 'দ্য অর্চিজ' সিরিজের প্রিমিয়ারে। তারপর থেকেই ধীরে ধীরে এই বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার অবনতি দেখা যায়। তবে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করার পর যুদ্ধের ময়দান থেকে বিদায় নেন সতীশ। বলাই বাহুল্য, এই অভিনেতা নিজের খ্যাতির আলোয় থাকলেও কখনই তার স্ত্রীকে দেখা যায়নি। আচ্ছা, প্রায় ৪ দশক ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকা এই অভিনেতার কত কোটি টাকার সম্পত্তি রয়েছে?
একটা সময় এই অভিনেতা কত ছবিতে অভিনয় করেছেন কিংবা কত শত প্রিমিয়ারে গিয়েছেন তা হয়ত বলে শেষ করা যাবে না। তবে, বাইরের জগতের সঙ্গে অভিনেতার প্রায় সবার সঙ্গে কথাবার্তা থাকলেও তাকে কখনও স্ত্রীয়ের সঙ্গে দেখা যায়নি। আগেকার এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, কোন জিনিসই তিনি খুব একটা পরিকল্পনা করতে পারেন না। অভিনেতার স্ত্রী পেশায় পোশাক শিল্পী। তিনি বরাবরই নিজের পেশা নিয়ে ব্যস্ত ছিলেন। এখনকার মত দেখনদারী নয় বরং ব্যক্তিগত জীবনকে সকলের চোখে আড়ালে রাখতেই পছন্দ করতেন সতীশ ও তাঁর স্ত্রী। অভিনেতা তার ক্যারিয়ার জীবনে প্রায় ২০০টি সিনেমার ওপরে অভিনয় করেছেন। এখন মোটের ওপরে জানা যাচ্ছে, অভিনেতা তার স্ত্রীর জন্য মোট ৫০ কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন।
১৯৮৪ সালে অভিনেতা এক হিন্দি সিরিয়ালের হাত ধরে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন। এই ধারাবাহিকে নাকি মোট ৫৫টি পর্বে। মূলত, এই সিরিয়ালের পর থেকেই অভিনেতাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে, অভিনেতার নাম পরিচিতির আলোয় এলেও একটা সময় পারিশ্রম নিয়ে তাকে বৈষম্যের শিকার হতে হয়েছিল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, 'জানে ভি দো ইয়ারো' সিনেমাতে অভিনয় করে পারিশ্রমিক পাননি। এছাড়াও তাকে একাধিকবার কিস্তিতে অর্থ দেয়া হয়েছিল। ছবি নির্মাতারা তাঁকে দীর্ঘদিন পর পর তাকে অল্প অল্প করে পারিশ্রমিক দিতেন। তবে নব্বইয়ের দশক থেকে অভিনেতার ভাগ্যের চাকা ঘরে।