বলিউডের জনপ্রিয় জুটি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা মানেই ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা। সম্প্রতি মুম্বইতে মার্কিন সঙ্গীতশিল্পী তথা ভক্তিগায়ক কৃষ্ণা দাসের লাইভ কীর্তন সেশনে অংশ নেন এই তারকা দম্পতি। সেই বিশেষ মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
বিশ্বজোড়া খ্যাতি, গ্ল্যামার ও ব্যস্ততার মাঝেও এই তারকা দম্পতি নিয়মিতভাবে গ্ল্যামার দুনিয়ার আলো থেকে বাইরে বেরিয়ে দূরে একেবারে সাধারণ পোশাকে আধ্যাত্মিক অনুষ্ঠানে হাজির হয়েছেন। অনুষ্কাকে ভজন গেয়ে হাততালি দিতে এবং হরি নামের রসে মেতে উঠতে দেখা যায়। অন্যদিকে, বিরাটকেও শান্ত মনে ভক্তির আবহে বুঁদ হয়ে থাকতে দেখা যায়। তাঁদের এই আধ্যাত্মিক মনোভাব অনুরাগীদের মন জয় করে নিয়েছে।
কাজের ব্যস্ততা ও লাইমলাইট থেকে দূরে থেকে তাঁদের এই সাধাসিধে জীবনযাপন এবং ঈশ্বরভক্তি নতুন করে নজর কেড়েছে সকলের। নেটিজেনরা এই জুটির প্রশংসা করে কমেন্টে ভরিয়ে দিচ্ছেন।