Calcutta Television Network

ওটিটি নাকি বড়পর্দা? আলিয়ার ‘আলফা’ মুক্তি নিয়ে বিতর্ক, বিপাকে পড়ে কী সিদ্ধান্ত নিলেন নির্মাতারা?

ওটিটি নাকি বড়পর্দা? আলিয়ার ‘আলফা’ মুক্তি নিয়ে বিতর্ক, বিপাকে পড়ে কী সিদ্ধান্ত নিলেন নির্মাতারা?

6 February 2026 , 03:55:14 pm

আলিয়া ভাট, বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। বর্তমানে, এই অভিনেত্রীর নাম আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহের বুধবার থেকে এক গুঞ্জন শুরু হয়েছে অভিনেত্রীর আগামীর ছবি 'আলফা'কে কেন্দ্র করে। বলাই বাহুল্য, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। গুঞ্জন, অভিনেত্রীর এই সিনেমা নাকি বড়পর্দায় মুক্তি পাবে না। একথা দর্শক মহলে ছড়িয়ে পড়তেই দর্শকেরা রীতিমত রাগে ফুঁসছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ঠিক কোন কারণে এই সিনেমাকে বড়পর্দা থেকে সরিয়ে ওটিটিতে মুক্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? 

সূত্রের খবর, যশরাজ ফিল্মসের ব্যানারে 'ওয়ার ২' থেকে শুরু করে 'মর্দানি', কমবেশি অনেক সিনেমা এই প্রযোজনা সংস্থার হাত ধরে রুপোলি পর্দায় মুক্তি পেয়েছে। শোনা যাচ্ছে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'মর্দানি' সিনেমা বক্স অফিসে ভালো ফল না করায় শর্বরী ও আলিয়া অভিনীত সিনেমাটিকে ওটিটিতে মুক্তি করানোর কথা ভেবেছেন। কিন্তু, অন্যদিকে আবার এই জল্পনায় জল ঢেলে চলতি সপ্তাহে বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্র মারফত জানা গেল, ওয়েব দুনিয়াতে নয় বরং বড়পর্দাতেই মুক্তি পাবে এই সিনেমা। চলতি বছরের এপ্রিলেই নাকি মুক্তি পাবে নাকি এই সিনেমা। 

খোঁজ নিয়ে জানা গেল, এখনও নাকি এই সিনেমার বেশ কিছু কাজ বাকি রয়েছে। আগে থেকে বলে রাখা ভালো, এই সিনেমার নাকি গত বছরের অগাস্ট মাসে রিলিজ হওয়ার কথা ছিল। তবে পরে সেই তারিখ পিছিয়ে যায়। এরই সঙ্গে জানা যায়, ডিসেম্বর মাসে মুক্তি পাবে আলফা। কিন্তু আবারও সেই হতাশা করে ফের মুক্তি পিছিয়ে যায়। গতবছর রেড সি চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী এই সিনেমাকে কেন্দ্র করে জানান, যশরাজ ফিল্মসের এই সিনেমাটি হতে চলেছে প্রথম মহিলা কেন্দ্রীয় অ্যাকশন সিনেমা। এই সিনেমাটা যে মহিলার চরিত্র নিয়ে তৈরি হয়েছে সেটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN