Calcutta Television Network

পরিণীতিকে আর একা রাখা যাবে না, সন্তান জন্মের আগেই নেওয়া হল কোন সিদ্ধান্ত?

পরিণীতিকে আর একা রাখা যাবে না, সন্তান জন্মের আগেই নেওয়া হল কোন সিদ্ধান্ত?
19 October 2025 12:03:42 pm

এখন শুধু সে আসার অপেক্ষা। একটা একটা করে দিন গুনছেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। চলতি বছরের আগস্ট মাসে অভিনেত্রী স্বয়ং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন তারা দুই থেকে তিন হতে চলেছেন অর্থাৎ তিনি মা হতে চলেছেন। এই খবর জানা মাত্রই বহু অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। প্রসঙ্গত, অভিনেত্রীকে বিয়ের পর থেকেই সেই অর্থে আর বড় পর্দায় দেখা যায়নি। এক কথায় বলতে গেলে বিগত দুই বছর ধরে গুছিয়ে সংসার করছেন তিনি। তবে কি এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পুরোপুরি ভাবে মুম্বই ছাড়বেন পরিণীতি? 

অভিনেত্রী বিনোদন জগতের মানুষ, তাই তাঁর কর্মভূমি মুম্বইতেই। এদিকে, আবার পরিণীতির স্বামীর রাজনীতিবিদ বলে তাঁর কর্মস্থল দিল্লিতে। তাই খুব স্বাভাবিকভাবেই বিয়ের পর মুম্বাই থেকে দিল্লি আসা-যাওয়া করতেন তিনি। কিন্তু, অন্তঃসত্ত্বা থাকাকালীন অভিনেত্রী বেশিরভাগ সময় থেকেছেন মুম্বইতে। কিন্তু দিন যতো এগিয়ে আসছে অভিনেত্রী কি আর একা রাখতে চাইছেন না তাঁর পরিবারের সদস্য। 

শোনা যাচ্ছে, আর কিছু দিনের মধ্যেই চাড্ডা দম্পতির কোল আলো করে আসতে পারে ছোট্ট সদস্য। সেই কারণেই তিনি দিল্লী উড়ে গেছেন। সেখানেই অভিনেত্রী সন্তান জন্ম নেবে। প্রসঙ্গত, ২০২৩ সালে রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে রাজস্থানের উদয়পুরে খুব ধুমধাম করে বিয়ে হয়। সেই সময় বিয়ের কয়েক মাসের মধ্যেই অভিনেত্রীকে ঢিলেঢালা পোশাক পরে দেখতে অনেকেই অনুমান করেন হয়তো তিনি প্রেগন্যান্ট। কিন্তু, সেকথা যে গুঞ্জন ছিল তা পরবর্তীকালে বোঝা যায়। এমনকি, অভিনেত্রী বলেছিলেন, ঢিলেঢালা কাফতান পোশাক পরা মানেই অন্তঃসত্ত্বা। 

×
  • CTVN