Calcutta Television Network

জাপানে পাড়ি দিচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’! মেয়ে রাহাকে নিয়ে কী পরিকল্পনা করেছেন অভিনেতা?

জাপানে পাড়ি দিচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’! মেয়ে রাহাকে নিয়ে কী পরিকল্পনা করেছেন অভিনেতা?
7 February 2026 11:46:14 am

রণবীর অভিনীত ‘অ্যানিম্যাল’ বক্সঅফিসে খুব ভালো ফলাফল করেছিল। দর্শকদের মধ্যে এই সিনেমা বেশ সাড়া ফেললেও কটাক্ষের মুখে পড়েছিল রণবীর-রশ্মিকার কাহিনী। এই ছবির সঙ্গে জোড়া হয়েছিল নারীবিদ্বেষী তকমা। এই ছবির শেষটা এমনভাবে হয়েছিল যেখানে দেখা বোঝা যাচ্ছে গল্পের পরবর্তী ভাগ আসবে। এবার, সেই দ্বিতীয়ভাগের আসার সময় চলে এসেছে। আসন্ন সেই সিনেমার নাম ‘অ্যানিম্যাল পার্ক’। ইতিমধ্যেই, আগামী সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে, তার আগে ‘অ্যানিম্যাল’ মুক্তি পেতে চলেছে জাপানে।

প্রসঙ্গত, এই দেশের সঙ্গে অভিনেতার দাদু অর্থাৎ রাজ কাপুরের প্রথম যোগাযোগ তৈরি হয়েছিল। এই সূত্র ধরে বলা ভালো, এবার মেয়েকে নিয়ে এক পরিকল্পনার কথা জানালেন রণবীর। এখন, অনেকেরই মনে প্রশ্ন জগতে পারে কী পরিকল্পনা করেছেন অভিনেতা? খোঁজ নিয়ে জানা গেল, মেয়ে হওয়ার পর অভিনেতার জীবনটা অনেকটাই বদলে গেছে। কাজের পর বেশিভাগ সময়টা তিনি মেয়েকেই দিয়ে থাকেন। ও প্রসঙ্গে আলিয়া নিজেও একাধিকবার জানিয়েছেন, ছোট্ট রাহা তাঁর বাবার সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসে। অন্যদিকে, জাপানে ছবি মুক্তির আগে অভিনেতা জানালেন, এই দেশের সঙ্গে তাঁর সংযোগ ছোটবেলা থেকেই রয়েছে দাদু রাজ কাপুরের মাধ্যমে। 

অভিনেতা আরও জানান, দাদুর ছবি ‘মেরা জুতা হ্যায় জাপানি’ সিনেমার গান কারোর অজানা নয়। তাই, খুব স্বাভাবিকভাবেই জাপানের সঙ্গে অভিনেতার বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। এরই সঙ্গে তিনি জানান, এই দেশে মেয়ে রাহাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা আছে। প্রসঙ্গত, রণবীর এই মুহূর্তে ব্যাস্ত তার আসন্ন দুটি সিনেমা নিয়ে। নীতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ ও সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় ‘লভ অ্যান্ড ওয়ার’ সিনেমার জন্য শুটিং করছেন তিনি। এখন অনেক রণবীর ভক্তদের মনের প্রশ্ন হলে কবে আসতে চলেছে ‘অ্যানিম্যাল পার্ক’? সন্দীপ এখন যেহেতু ‘স্পিরিট’ ছবির কাজ নিয়ে ব্যস্ত তাই, ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং শুরু হবে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে। ‘অ্যানিম্যাল পার্ক’ নাকি তৈরী হবে তিনটি ভাগে।

×
  • CTVN