Calcutta Television Network

পেশাগত জগতে ব্যাক্তিগত সম্পর্ক থাকা সুবিধা নাকি সমস্যা! কী বললেন ছোটপর্দার রাহুল?

পেশাগত জগতে ব্যাক্তিগত সম্পর্ক থাকা সুবিধা নাকি সমস্যা! কী বললেন ছোটপর্দার রাহুল?
10 August 2025 12:11:59 pm

তাঁরা হলেন টলিপাড়ার অন্যতম এক জনপ্রিয় জুটি। 'আলোর ঠিকানা' ধারাবাহিকের হাত ধরে যাঁদের প্রেম শুরু হয়, তাঁরা হলেন দেবাদৃতা বসু এবং রাহুল দেব বসু। এই ধারাবাহিক শেষ হতে না হতেই তাঁরা বুঝতে পারেন নিজেদের অনুভূতির কথা। এই সিরিয়ালে তাঁদের মিল হয়নি ঠিকই কিন্তু বাস্তব জীবনে তাঁরা একে ওপরের খুব ভালো সঙ্গী। কোনো বিশেষ অনুষ্ঠান হোক বা সিনেমার প্রিমিয়ার, বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের একসঙ্গে দেখা যায়। 

আবার, তাঁদের সোশ্যাল মিডিয়ায় নজর দিলে দেখতে পাওয়া যাবে, কাপল ফটোসুটও করেন তাঁরা। বলাই বাহুল্য, তাঁরা কোনোদিনই তাঁদের সম্পর্কের বিষয়কে আড়ালে আবডালে রাখেনি। প্রথম থেকেই তাঁদের সম্পর্কের ব্যাপারে জানে ইন্ডাস্ট্রি পাড়ার সবাই। পেশাগত দিক থেকে বলতে গেলে সম্প্রতি, তাঁরা একটি গানের ভিডিওতে একসঙ্গে কাজ করেছেন। আর, এই গানের ভিডিওকে কেন্দ্র করেই শহরের এক সংবাদমাধ্যম তাঁদের সম্পর্কের খুঁটিনাটি বিষয় নিয়ে সাক্ষাৎকার নেন। 

ব্যক্তিগত সম্পর্ক থাকলে একসঙ্গে কাজ করা সহজ কিনা কিংবা কর্মক্ষেত্রে সম্পর্কই সমস্যার কারণ সৃষ্টি করে, এইসব বিষয় নিয়ে খোলাখুলিভাবে অভিনেতা জানালেন, তাঁরা সবাই পেশাদার। তিনি বা দেবাদৃতা দুজনেই এমন একটা কাজের জন্যই অপেক্ষা করছিলেন। সেই তিন বছর আগে তাঁরা একসঙ্গে পর্দায় কাজ করেছিলেন। আর, কাজের দিক থেকে দেখতে গেলে ব্যক্তিগত সম্পর্কের রসায়ন ভালো থাকলে তা ক্যামেরার সামনে ভালোভাবে ফুটে ওঠে। 

অভিনেতা আরও জানান, তাঁরা একসঙ্গে পর্দায় কাজ করতেই চান। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গানে কাজ করার থেকে ভালো আর কী বা হতে পারে। এই জুটির গমের ভিডিওর নাম 'তুমি রবে নীরবে'। এই গানের ভিডিও পরিচালনা করেছেন পারমিতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর পর্দায় তাঁদের দেখতে পেয়ে দর্শকদের কেমন লাগবে তা জানার জন্যই অপেক্ষায় রয়েছেন দেবাদৃতা-রাহুল।

×
  • CTVN