Calcutta Television Network

ক্যানসারের খবর শুনেই অর্ডার করেছিলেন প্রিয় খাবার! মন ভালো করতে কী খেয়েছিলেন হিনা?

ক্যানসারের খবর শুনেই অর্ডার করেছিলেন প্রিয় খাবার! মন ভালো করতে কী খেয়েছিলেন হিনা?
7 February 2026 12:34:54 pm

একটা সময়ে পর্দায় যাঁর ছিল উজ্জ্বল উপস্থিতি, এখন তাঁকেই সেইভাবে আর পর্দায় কাজ করতে দেখা যায় না। কারণ, তাঁর অসুস্থতা। অবশ্য, শারীরিক অবস্থার দিক থেকে আগের থেকে অনেকটাই ভালো আছেন তিনি, এমনটাই মনে করেন তাঁর একাধিক অনুরাগীরা। কথা হচ্ছে বলিউডের ছোটপর্দার অভিনেত্রী হিনা খানের। 'ইয়ে রিশতা ক্যায়া ক্যাহেলাতা হে' সিরিয়ালের মাধ্যমে দর্শকদের নজরে আসেন অভিনেত্রী। প্রসঙ্গত, ২০২৪ সালে অভিনেত্রীর ক্যানসারে আক্রান্ত। তারপর থেকেই ছোটপর্দারেই নায়িকার জীবন বেশ অনেকটা বদলে গিয়েছে। এমনকি, বাহ্যিক রূপেও তাঁর অনেকটা পরিবর্তন এসেছিল। কেমোথেরাপি শুরু হওয়ার পরে চুল পড়ে যেতে দেখা গেছে অভিনেত্রীর। 

তবে, পুরোপুরি চুল পড়ে যাওয়ার আগেই নিজের চুল কেটে দিয়েছিলেন তিনি। কিন্তু, এখন সব দিক থেকেই অনেকটা সুস্থ আছেন তিনি। ধীরে ধীরে ফিরছেন জীবনের পুরোনো ছন্দে। কিন্তু, কেউ কি জানেন যখন অভিনেত্রী তাঁর প্রথম অসুখের কথা জানতে পেরেছিলেন, তখন কী করেছিলেন অভিনেত্রী? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, সকলে বিষয়টাকে যতই সহজ দেখায়, ব্যাপারটা ততটা সহজ নয়। অভিনেত্রীর ক্ষেত্রেও তা-ই হয়েছিল। যখন তিনি প্রথম ক্যানসারের কথা জানতে পেরেছিলেন, তখন শুধু নিজের ঠান্ডা রাখার চেষ্টা করেছিলেন। ভেঙে পড়েননি। বরং, তিনি অর্ডার করেছিলেন নিজের প্রিয় খাবার, ফালুদা। আর, বাকি তাঁর যাত্রাটা অনেকেরই জানা।

এদিকে, আবার অসুস্থতার মাঝেই তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। দীর্ঘদিনের প্রেমিক প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেন অভিনেত্রী। একেবারেই ছিমছামভাবে বিয়ে সেরেছিলেন যুগল। বিয়ের দুই দুজনেরই পরনে ছিল রংমিলান্তি পোশাক। অভিনেত্রীর হাতে ছিল হিরে বড় আংটি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। 

×
  • CTVN