Calcutta Television Network

সুস্মিতা এখন অতীত! এবার হিয়ার সঙ্গে রসায়ন সাহেবের, কবে থেকে দেখা যাবে নতুন ধারাবাহিক?

সুস্মিতা এখন অতীত! এবার হিয়ার সঙ্গে রসায়ন সাহেবের, কবে থেকে দেখা যাবে নতুন ধারাবাহিক?

25 February 2026 , 03:39:37 pm

'কথা' সিরিয়ালে সুস্মিতা-সাহেবের জুটি নিয়ে এখনও পর্যন্ত দর্শকদের মধ্যে আলোচনা হতে শোনা যায়। মূলত, এই ধারাবাহিকের হাত ধরেই তারকা জুটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। প্রসঙ্গত, বেশ কয়েক মাস হল শেষ হয়েছে এই ধারাবাহিক। এরই মাঝে শোনা যাচ্ছে, সাহেব নাকি আবারও ফিরতে চলেছেন ছোট পর্দায়। কিন্তু, এবার আর অভিনেতার বিপরীতে নেই সুস্মিতা। বরং নায়কের সঙ্গে প্রথমবারের মতন জুটি বাঁধতে চলেছেন হিয়া মুখোপাধ্যায়। অভিনেতার আসন্ন ধারাবাহিকের নাম 'গঙ্গা'। অন্যদিকে, আবার হিয়া দর্শকদের মাঝে জনপ্রিয়তা লাভ করে 'গীতা এলএলবি' সিরিয়ালের মাধ্যমে। এই মুহূর্তে 'গীতা এলএলবি' ধারাবাহিকটি দেখানো হচ্ছে হিন্দিতে। 

অন্যদিকে, 'গঙ্গা' সিরিয়ালের গল্প বলতে যে নায়িকা সে নিজেই গঙ্গা নদী থেকে পয়সা কুড়িয়ে আনে। এই গঙ্গা আবার ছেলেদের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে কাজ করার ক্ষমতাও রাখে। এই কাহিনীতেই পুলিস অফিসারের চরিত্রে দেখা যাবে সাহেবকে। বলাই বাহুল্য, অভিনেতার জীবনে রোজই নিত্যনতুন চরিত্রে কাজ করার সুযোগ আসবে। কিন্তু, এদিকে বাংলার দর্শকেরা এখনও পর্যন্ত সাহেব সুস্মিতার জুটিকে ভুলতে পারেননি। তাই খুব স্বাভাবিকভাবেই সিরিয়াল প্রেমীরা পর্দায় আবার একসঙ্গে তাদেরকে দেখতে চান! দর্শকদের অফুরন্ত ভালোবাসার জন্যই টেলিভিশনের পর্দায় তাদেরকে একত্রে দেখা না গেলেও নাটকের মঞ্চে তারা একসঙ্গে অভিনয় করছেন। অনেকেই প্রশ্ন করছেন অভিনেতা তার আগের জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন? 

এ প্রশ্নের উত্তরে তিনি জানান, এই বিষয়টি দেখে এতোটুকুও ভাবাচ্ছে না। তিনি কেবল মন দিয়ে অভিনয় করবেন। দর্শকেরা তাকে নিশ্চয়ই পছন্দ করবেন। এই কারণেই তিনি কোন বাড়তি কাজের চাপ অনুভব করছেন না। সিরিয়ালে কাজ করার পাশাপাশি এবার সুস্মিতা পা রাখতে চলেছেন ওয়েব সিরিজে। অভিনেত্রীর আগামী ওয়েব সিরিজের নাম 'কুহেলি'। কথায় কথায় জানা যায়, একই চ্যানেলে কাজ করার সুবোধে সাহেব এবং হিয়ার দুজনেই পরস্পরকে চেনেন। ফলে তাদের একসঙ্গে কাজ করতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। এখনো দর্শকেরা সাহেব সুস্মিতার জুটিকে ভুলতে পারেননি। আর এমন সময়তেই নতুন জুটি বানাতে চলেছেন পরিচালক সৃজিত। 

ডিরেক্টরের কথা অনুযায়ী, আগের জুটির রসায়ন তার এই গল্পের জন্য নয়। 'গঙ্গা' হল এক লড়াকু মেয়ে, যে কিনা আবার সাঁতারে পারদর্শী। অন্যদিকে বাস্তবের হিয়াও খুব ভালো সাঁতার জানে। 'গীতা এলএলবি'তে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। জানা গেছে, চলতি সপ্তাহের সোমবার থেকেই নাকি সোদপুরে ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে। এইগল্পে নায়ক-নায়িকা ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুদীপ মুখোপাধ্যায়, মানসী সেনগুপ্ত থেকে শুরু করে অদিতি চট্টোপাধ্যায়, দ্বৈপায়ন দাস এবং আরও অনেককে।। সবকিছু ঠিক থাকলে মার্চের মাঝামাঝি সময় থেকে ধারাবাহিক সম্প্রচারিত হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
Related Posts
×
  • CTVN