করিনা কাপুর খান, বলিউডের অন্যতম সুপরিচিত অভিনেত্রীদের মধ্যে একজন। এই অভিনেত্রী একদিকে যেমন কাপুর বাড়ির কন্যা, অন্যদিকে আবার খান পরিবারের বউ। এই দুই পরিচয়ে অভিনেত্রীর সঙ্গে রয়েছে বলে তাঁর নাকি নাক উঁচু? এই নিয়ে বলিউডে নানান মন্তব্য শুনতে পাওয়া যায়। আবার, অনেকের মতে নামজাদা দুই পরিবারের পদবী তাঁর নামের সঙ্গে জুড়ে রয়েছে বলে, তিনি নিজেকে নিয়ে একটু বেশি সচেতন। এমনকি, এই কারণে নাকি তিনি অনেক সময় অন্যদের থেকে নিজেকে একটু আলাদা করে রাখেন। তবে, এখন প্রশ্ন হচ্ছে বাকিরা কি এই আচরণকে ‘অ্যাটিটিউড’ বলে মনে করেন? প্রসঙ্গত, সবেমাত্র কিছুদিন হল অভিনেত্রী তাঁর দুই সন্তান অর্থাৎ জেহ্ আলি খান এবং তৈমুর আলি খানকে নিয়ে স্বামী সইফের সঙ্গে আইএসপিএল-এর ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন।
জানা যাচ্ছে, দর্শকদের আসন থেকে তাঁদের দল অর্থাৎ 'কলকাতা অফ টাইগারস'-এর হয়ে চিৎকার করে সমর্থন করতে দেখা গেল তারকাদম্পতিকে। এখানে গিয়েও নাকি আবার এক কান্ডের সম্মুখীন হয়েছেন বলিউড সেইফ-করিনা। খেলার মাঠে খান পরিবারের মতোই 'বিগ বস ১৩'খ্যাত আরতি সিংহও খেলা দেখতে গিয়েছিলেন। সেখানে আরতি তাঁর মা এবং স্বামীকে নিয়ে খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন। এমন সময় খুব স্বাভাবিকভাবেই সেইফ-করিনার সঙ্গে মুখোমুখি হন আরতি সিংহ এবং তাঁর পরিবার। তাই, খুব স্বাভাবিকভাবে রুপালি পর্দার তারকাদের সামনাসামনি দেখতে পেয়ে আরতি ও তাঁর মাকে নিয়ে সইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু, করিনাকে পাত্তা না দিতেই তিনি এই বিষয়টিকে খুব একটা ভালো চোখেই দেখেননি। উল্টে অভিনেত্রী নাকি সঙ্গে সঙ্গে বাঁকা চোখে তাকিয়েছেন।
এই বিষয়টি আবার সইফ বুঝতে পারাতে সঙ্গে সঙ্গেই করিনাকে ডেকে নেন। কথা বলেন এমনকি একসঙ্গে ছবিও তোলেন। কিন্তু, যতই ছবি তোলা হোক না কেন ততক্ষণে যা ঘটার তা ঘটে গিয়েছে। করিনা ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে ফের কড়া নজরে দেখেন আরতির দিকে। এই পুরো বিষয়টি ভিডিও হয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে উঠতেই 'বেবো'র আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। এই ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা করিনাকে অপছন্দ করেন, আবার কেউ অভিনেত্রীকে কটাক্ষ করে বিদ্ধ করছেন। অনেকেই ভিডিওর মন্তব্য বাক্সে লিখেছেন, অভিনেত্রীর 'অ্যাটিটিউড' দেখুন! প্রসঙ্গত, সেইফ পত্নী নাকি বেশিরভাগ সময়তে এইভাবেই 'অ্যাটিটিউড' দেখায়। যদিও অন্যান্য ফটোতে আরতির সঙ্গে অভিনেত্রীকে হাসিমুখে কথা বলতে দেখা গেছে।