তাঁদেরকে ক্যামেরার সামনে শেষবারের মতন দেখা গিয়েছিল চলতি ববছরে অগাস্টের শেষের দিকে। সেই সময় বাংলা সিনেমা জগতে চলছিল ধুমকেতুর ঝড়। আর, এই ঝড়ের মধ্য দিয়ে দেবের হাত ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্র 'ধুমকেতু' ছবির বিশেষ প্রদর্শনে হাজির হয়েছিলেন। সেই সময়ে ভরা থিয়েটারে অভিনেত্রী বলেছিলেন, তিন ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন 'শুধু একজনের জন্য'। তার কিছু মাস পেরোতে না পেরোতেই দুর্গাপুজোতে রিলিজ করল 'রঘু ডাকাত'। আর, এই সিনেমার বিশেষ প্রদর্শনীতে কিছুটা হলেও অন্যচিত্র দেখা গিয়েছে? তাহলে, কি মাস পেরোতেই সবটা বদলে গেল?
ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'রঘু ডাকাত' মুক্তি পেয়েছে ২৫ সেপ্টেম্বর। প্রসঙ্গত, এর আগে দেবের প্রায় অনেক সিনেমার প্রচারে কিংবা বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন রুক্মিণী। কিন্তু, এই ছবির ক্ষেত্রে নায়িকার একবারও দেখা না পেয়ে প্রশ্ন জেগেছে দর্শকদের মনে। বলাই বাহুল্য, নায়ক-নায়িকা একে অপরের কাজে সবসময় পাশে থাকেন তাঁরা। এইবারে রুক্মিণীকে দেখতে না পাওয়া হাজার প্রশ্নের জন্ম হয়েছে।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এই দুর্গাপুজোর সময় নাকি দেব-রুক্মিণী দেশ-বিদেশে ঘুরতে যান। যদিও এই বছর ঘুরতে যাওয়ার তেমন কিছু আভাস পাওয়া যায়নি। উল্টে দেব জানিয়েছেন, খুব শীঘ্রই সপরিবারে দুবাইয়ে যাবেন। আবার, চলতি মাসের ১১ তারিখে নাকি দুবাইয়ে 'রঘু ডাকাত'- প্রদর্শন হওয়ার কথা রয়েছে। কিন্তু, এতো সবকিছুর মাঝে দেব-রুক্মিনীর সম্পর্ক নিয়ে যে প্রশ্ন উঠেছে তার কোনো স্পষ্ট উত্তর পায়নি দর্শক মহল। সূত্র বলছে, এই মুহূর্তে অভিনেত্রী বেজায় ব্যাস্ত তার কেরিয়ার তৈরিতে। এদিকে, আবার দেবের অভিনয় জীবনের ২০ বছরের উদযাপনেও দেখা মেলেনি অভিনেত্রীর।