Calcutta Television Network

শীতের আমেজেও পিরিয়ডের যন্ত্রণায় কাবু? ঠান্ডার সময় পিরিয়ডের সমস্যা বাড়ার নেপথ্যে রয়েছে কোন রহস্য?

শীতের আমেজেও পিরিয়ডের যন্ত্রণায় কাবু? ঠান্ডার সময় পিরিয়ডের সমস্যা বাড়ার নেপথ্যে রয়েছে কোন রহস্য?
24 January 2026 • 02:39:29 pm

ঋতুস্রাব, নামটা শুনলেই যেন কমবেশি প্রতিটা মেয়েরই মুখটা ভার হয়ে ওঠে। কারণ, প্রতি মাসে এই ঋতুস্রাবের সময় নানান সমস্যা দৈনন্দিন জীবনের কাজে ব্যাঘাত ঘটায়। তবে, সারাবছর যেমন তেমন হলেও অনেকের ক্ষেত্রেই শীতকালের দিনগুলো যেন আরও কষ্টকর হয়ে ওঠে। এই সময় ঠিকমতো রক্তপাত হতে চায় না। কখনও তলপেট ব্যথা তো কখনও শারীরিক ক্লান্তি, সব মিলিয়ে এই সময়কার দিনগুলো খুব বিরক্তিকর হয়ে ওঠে। চলো তাহলে জেনে নেওয়া যাক ইতালি ঠিক কোন কারনে ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা বাড়ে?

রক্ত চলাচল কমে যাওয়া:

শীতকালে ঠান্ডার কারণে আমাদের শরীরের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে জরায়ুর পেশিতে রক্ত সঞ্চালন কিছুটা বাধাগ্রস্ত হয়, যা ক্র্যাম্প বা পেটে ব্যথার তীব্রতা বাড়িয়ে দেয়।

ভিটামিন D-এর অভাব:

শীতকালে রোদের তীব্রতা কম থাকে এবং আমরা ঘরের ভেতরে বেশি থাকি। ফলে, শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হয় না। এমন সময় অনেক মহিলাদের শরীরে ভিটামিন D-এর ঘাটতি হতে দেখা যায়। ভিটামিন ডি-এর ঘাটতি হওয়ার ফলে মাসিকের উপর ভালোই প্রভাব পরে। ভিটামিন ডি-এর ঘাটতি আবার মুড সুইং বাড়াতে সাহায্য করে। ভিটামিন ডি-এর ঘাটতি শরীরে প্রদাহ তৈরী।

লাইফস্টাইলে পরিবর্তন:

শীতকাল মানেই বিয়েবাড়ী, পিকনিক কিংবা ঘুরতে যাওয়া লেগেই থাকে। আর, সেই কারণে অনিয়মিত খাওয়া দাওয়া লেগেই থাকে। আবার, খেয়াল করলে দেখা যাবে ঠান্ডার জন্য তেমন আবার শরীরচর্চাও করে ওঠা হয়ে না। তাই, খুব স্বাভাবিক ভাবেই মাসিকের সময় নানা সমস্যার সৃষ্টি হয়। অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া শরীরের ওজন বাড়ায় ও প্রদাহ তৈরী হয়। শরীর ডিহাইড্রেট হয়ে যায়। এমনকি, পিরিয়ডের সমস্যা আরও বাড়ে।