Calcutta Television Network

ছেলে-মেয়েদের সামনে ধুমপান করছেন? নিজের সঙ্গে সঙ্গে তাদেরও ক্ষতি করছেন না তো?

ছেলে-মেয়েদের সামনে ধুমপান করছেন? নিজের সঙ্গে সঙ্গে তাদেরও ক্ষতি করছেন না তো?
28 October 2026 • 04:10:22 pm

ধুমপান যিনি করছেন, তিনি শুধু  তাঁর নিজের শরীরেরই ক্ষতি করছেন তা নয়, আশপাশে থাকা মানুষদেরও বিপদের মুখে ঠেলে দিচ্ছেন । ধরুন আপনি বাড়ির ছোট ছেলে-মেয়েদের সামনে ধূমপান করছেন, তাতে আপনি শুধু নিজের ক্ষতি করছেন না, আপনার বাড়ির ছেলে-মেয়ে গুলোরও  ক্ষতি করছেন।আমরা  অনেকেই মনে করি যে, শিশুরা সরাসরি সিগারেট না খেলেই তারা নিরাপদ। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল।

সিগারেটের ধোঁয়ায় থাকে নিকোটিন, কার্বন মনোক্সাইড-সহ বহু ক্ষতিকর রাসায়নিক পদার্থ । ধূমপায়ীর আশপাশে থাকা মানুষেরাও এই ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করেন। একে বলা হয় পরোক্ষ ধূমপান বা প্যাসিভ স্মোকিং। এর ফলে শিশুদের হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, ফুসফুসের সংক্রমণ এবং কানের সংক্রমণের ঝুঁকি  বেড়ে যেতে পারে। শুধু তাই নয় এর ফলে ছোট ছোট শিশুরা কোনো বড়ো সমস্যার মধ্যে পড়তে পারে।  

এছাড়াও ধূমপানের ধোঁয়ার সংস্পর্শে থাকা শিশুদের আকস্মিক মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে। জানালার পাশে, বারান্দায় কিংবা ফ্যান চালিয়ে ধুমপান করলেই যে শিশুরা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, তা নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শিশুরা বড়দের দেখেই অনেক কিছু শেখে। বাবা-মা বা পরিবারের অন্য সদস্যদের নিয়মিত ধুমপান করতে দেখলে তাদের মনেও নানা  ধারণা তৈরি হতে পারে। তাই নিজের এবং পরিবারের সুস্থতার স্বার্থে ধূমপান ত্যাগ করাই হবে আপনার সবচেয়ে ভালো সিদ্ধান্ত।