Calcutta Television Network

চল্লিশের পর মাঝরাতে ঘুম ভেঙে যায়? মাঝে মাঝে প্রচণ্ড গরম লাগে কেন জানেন?

চল্লিশের পর মাঝরাতে ঘুম ভেঙে যায়? মাঝে মাঝে প্রচণ্ড গরম লাগে কেন জানেন?
29 October 2026 • 06:58:32 pm

চল্লিশ বছর পেরোনোর পর অনেক মহিলাই একটি বিশেষ সমস্যার মুখোমুখি হন। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, শরীর গরম হয়ে ওঠে, ঘাম হয়, এমনকী শীতাতপ নিয়ন্ত্রিত ঘরেও অস্বস্তি অনুভূত হয়। কিন্তু কেন এমন হয় জানেন?

এর অন্যতম কারণ মেনোপজের আগের পর্যায়ের জন্য হতে পারে। সাধারণত চল্লিশের পর  নারীদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রা ওঠানামা করে । এর প্রভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়া একটু সংবেদনশীল হয়ে পড়ে। ফলে হঠাৎ প্রচণ্ড গরম লাগা, মুখ-ঘাড় লাল হয়ে যাওয়া এবং অতিরিক্ত ঘাম হওয়ার মতো সমস্যা দেখা দেয়। তবে শুধু যে হরমোনের পরিবর্তনই এর কারণ তা নয়। মানসিক চাপ, উদ্বেগ, থাইরয়েডের সমস্যা, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা ঘুমের অন্যান্য সমস্যার কারণেও মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে।

এখন প্রশ্ন হলো এই সমস্যা সমাধানের জন্য কী করবেন?  সেক্ষেত্রে আপনার  ঘুমানোর ঘর টি  ঠান্ডা রাখুন, হালকা পোশাক পরুন, রাতে অতিরিক্ত চা-কফি ও ঝাল খাবার এড়িয়ে চলুন এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন। তবে বারবার ঘুম ভেঙে গেলে, অতিরিক্ত ঘাম হলে কিংবা দৈনন্দিন জীবন ব্যাহত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।