চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে কল্যাণীর Indian Institute of Information Technology (IIIT Kalyani)। প্রতিষ্ঠানের তরফে চুক্তির ভিত্তিতে Assistant Registrar পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে নির্বাচিত প্রার্থী মূলত Training and Placement Officer হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগটি প্রাথমিক ভাবে ১১ মাসের চুক্তিতে হবে। তবে কাজের প্রয়োজন এবং প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়তে পারে। নির্বাচিত প্রার্থীর দায়িত্বের মধ্যে থাকবে পড়ুয়াদের কেরিয়ার গাইডেন্স দেওয়া, বিভিন্ন কর্পোরেট ও IT সংস্থার সঙ্গে যোগাযোগ তৈরি, পাশাপাশি ক্যাম্পাস প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ ড্রাইভ আয়োজন করা।
এই পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি IIT, NIT, IIIT, বিশ্ববিদ্যালয় অথবা কোনও বহুজাতিক সংস্থায় Training, Placement কিংবা Human Resource Development সংক্রান্ত কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রথম শ্রেণির MBA ডিগ্রি থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতনের দিক থেকেও পদটি যথেষ্ট আকর্ষণীয়। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৮৯,৭৬০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীদের ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন (https://iiitkalyani.ac.in/) করতে হবে। সাধারণ, OBC ও EWS প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা, SC ও ST প্রার্থীদের ২০০ টাকা এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
শুধু অনলাইনে আবেদন করলেই হবে না। আবেদনপত্রের প্রিন্টআউট এবং প্রয়োজনীয় নথির স্ব-প্রত্যায়িত কপি ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে Speed Post বা Courier-এর মাধ্যমে IIIT Kalyani-র Registrar-এর কাছে পাঠাতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ও অফলাইন-দুই ধাপই সম্পূর্ণ করা জরুরি।