Calcutta Television Network

দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

8 September 2026 , 10:57:31 am

খনি ক্ষেত্রে অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ Damodar Valley Corporation (DVC)। সংস্থার বিভিন্ন খনি অঞ্চলে কাজের জন্য Overman পদে মোট ৯ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক ভাবে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে। তবে সংস্থার প্রয়োজন এবং নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই মেয়াদ আরও দুই বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। বেতনের দিক থেকেও পদটি আকর্ষণীয়-নিযুক্তদের প্রতি মাসে ৪৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাতাও পাওয়ার সুযোগ রয়েছে।

যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে Mining Engineering-এ Diploma থাকা আবশ্যিক। পাশাপাশি Director General of Mines Safety (DGMS) for Coal-এর দেওয়া Overman Certificate of Competency থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। আগ্রহী প্রার্থীদের DVC-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.dvc.gov.in/) গিয়ে ‘Career’ বিভাগ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী অনলাইন ফর্ম পূরণ করার পাশাপাশি নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। তাই যোগ্য প্রার্থীদের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে আবেদন করার আগে বয়স, অভিজ্ঞতা, Overman Certificate-সহ সমস্ত যোগ্যতার শর্ত এবং প্রয়োজনীয় নথি মূল বিজ্ঞপ্তির সঙ্গে মিলিয়ে দেখা জরুরি। কারণ চুক্তিভিত্তিক এই নিয়োগে শর্ত পূরণ না করলে আবেদন বাতিল হতে পারে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN