Calcutta Television Network

WBCS-সহ একাধিক পরীক্ষায় ক্যাটাগরি বদলের সুযোগ! জানুন PSC-এর নয়া নিয়ম

WBCS-সহ একাধিক পরীক্ষায় ক্যাটাগরি বদলের সুযোগ! জানুন PSC-এর নয়া নিয়ম

8 September 2026 , 12:54:03 pm

সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের নির্দেশিকা মেনে একাধিক পুরনো পরীক্ষার আবেদনপত্রে OBC সাব-ক্যাটাগরি বা সাধারণ বিভাগ সংক্রান্ত তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। মূলত OBC সংরক্ষণ সংক্রান্ত জটিলতা এড়াতেই এই Edit Window খোলা হচ্ছে।

চারটি পরীক্ষার জন্য আলাদা সময়ে সংশোধনের সুযোগ মিলবে। WBCS 2024-এর জন্য ৬ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬, West Bengal Judicial Service 2023-এর জন্য ২০ থেকে ২৩ সেপ্টেম্বর, West Bengal Judicial Service 2024-এর জন্য ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর এবং Miscellaneous Services Recruitment 2024-এর জন্য ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত আবেদন সংশোধন করা যাবে।

সংশোধনের জন্য প্রথমে WBPSC-এর পোর্টালে (https://psc.wb.gov.in/) লগ-ইন করে ‘Edit’ অপশনে যেতে হবে। OBC প্রার্থীদের ড্রপ-ডাউন তালিকা থেকে উপযুক্ত সাব-ক্যাটাগরি নির্বাচন করতে হবে। এরপর পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সাম্প্রতিক Non-Creamy Layer (NCL) Certificate-এর নম্বর, ইস্যুর তারিখ এবং প্রদানকারী কর্তৃপক্ষের তথ্য দিতে হবে। সব তথ্য যাচাই করে ফর্ম Save করতে হবে।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংশোধন না করলে আবেদনটি স্বয়ংক্রিয় ভাবে Unreserved বা General Category হিসেবে বিবেচিত হতে পারে। পরে এই বিষয়ে কোনও দাবি গ্রহণ করা হবে না।

তাই সংশ্লিষ্ট পরীক্ষার প্রার্থীদের নিজেদের আবেদনপত্র এবং সংরক্ষণ সংক্রান্ত নথি ভালোভাবে যাচাই করে নির্দিষ্ট Edit Window-এর মধ্যেই প্রয়োজনীয় পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে OBC সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে ভুল থাকলে ভবিষ্যতে নিয়োগপ্রক্রিয়ায় সমস্যা এড়াতে সময়সীমা মেনে সংশোধন করা অত্যন্ত জরুরি।  

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN