Calcutta Television Network

মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই মেধাতালিকা? দক্ষিণ রেলের অ্যাপ্রেন্টিস নিয়োগে জানুন বাছাই পদ্ধতি

মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই মেধাতালিকা? দক্ষিণ রেলের অ্যাপ্রেন্টিস নিয়োগে জানুন বাছাই পদ্ধতি

4 September 2026 , 09:04:28 am

রেলে প্রশিক্ষণের সুযোগ খুঁজছেন এমন প্রার্থীদের জন্য বড় খবর। দক্ষিণ রেলে মোট ৪,৪৭১টি অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণ আসনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে ফ্রেশার প্রার্থীদের জন্য ১৬৩টি এবং এক্স-আইটিআই প্রার্থীদের জন্য রয়েছে ৪,৩০৮টি আসন। দক্ষিণ রেলের বিভিন্ন ডিভিশন, ওয়ার্কশপ এবং ইউনিটে এই প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

ইচ্ছুক প্রার্থীরা ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন (https://southernrailway.gov.in/srhqpb/home/NGaz/) করতে পারবেন। আবেদন করতে প্রসেসিং ফি ১০০ টাকা লাগবে। তবে এসসি, এসটি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি দিতে হবে না। সম্ভাব্য তথ্য অনুযায়ী, নথি যাচাইয়ের জন্য বাছাই তালিকা ১৫ অক্টোবর ২০২৬ প্রকাশিত হতে পারে।

প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। মাধ্যমিক উত্তীর্ণ ফ্রেশারদের ক্ষেত্রে মাসে ৮,২০০ টাকা, আর উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ফ্রেশার এবং এক্স-আইটিআই প্রার্থীরা মাসে ৯,৬০০ টাকা করে পেতে পারেন।

প্রশিক্ষণের মেয়াদও ট্রেড অনুযায়ী আলাদা। ফ্রেশারদের ক্ষেত্রে ওয়েল্ডার ও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ট্রেডে মেয়াদ ১ বছর ৩ মাস, আর ফিটার ও পেন্টার ট্রেডে ২ বছর। এক্স-আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী প্রশিক্ষণের মেয়াদে ছাড় থাকবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচনের জন্য কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের কথা নেই। মেধার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। ফ্রেশারদের ক্ষেত্রে মাধ্যমিকের নম্বরকে ২০০-তে রূপান্তর করে মেধা নির্ধারণ করা হবে। এক্স-আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও আইটিআই-দুই পরীক্ষার নম্বরকে ১০০ করে ধরে মেধাতালিকা তৈরি করা হবে।

তবে এটি অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণ, স্থায়ী রেল চাকরি নয়। প্রশিক্ষণ শেষ হলে দক্ষিণ রেলে স্থায়ী চাকরি নিশ্চিত হবে না-এই বিষয়টি মাথায় রেখেই আবেদন করা উচিত।  

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN